
বিদ্যালয়ের নিয়মাবলীঃ
১) বিদ্যালয়ের ইউনিফর্ম পরে অবশ্যই স্কুলে আসতে হবে। ২) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে জলের বোতল আনতে হবে। ৩) বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির কারন দেখিয়ে প্রকৃত অভিভাবকের চিঠি নিয়ে এলে ছুটি মঞ্জুর হবে.৪)বিদ্যালয়ে নুন্যতম ৭৫% হাজিরা আবশ্যক। ৫) বিনা অনুমতিতে বিদ্যালয়ের বাইরে যাওয়া যাবে না। ৬) বৈদ্যুতিক পরিবাহী হাত লাগানো চলবে না। ৭) শ্রেণীকক্ষের ভিতর এবং বিদ্যালয়ের অভ্যন্তরভাগে কোনরূপ নোংরা, থুতু, খাবারের টুকরো, খাবারের প্যাকেট, আবর্জনা ফেলবে না। ৮) প্রধান শিক্ষক মহাশয় কর্তৃক আরোপিত বিধিনিষেধ লঙ্ঘন ও শিক্ষক মহাশয়ের আদেশ অমান্য এক দণ্ডনীয় অপরাধ। ৯) পাঠ অভ্যাসের সঙ্গে সঙ্গে খেলাধূলা, শরীরচর্চা, ও প্রার্থনায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করতে হবে।। ১০) বিদ্যালয়ে মোবাইল আনা চলবে না। ১১) বিশেষ প্রয়োজনে অভিভাবক স্বয়ং অথবা প্রকৃত অভিভাবকের চিঠি নিয়ে এলে তাড়াতাড়ি ছুটি মঞ্জুর হবে।