Our Campus
আমাদের বিদ্যালয়ের নাম -হিরন্ময়পুর জয়গোপালপুর নেতাজী বিদ্যাপীঠ।বিদ্যালয়টি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং মহাকুমার বাসন্তী ব্লকে হিরন্ময়পুর গ্রামে অবস্থিত । প্রায় ৫০ বছরের পুরানো সুন্দরবনের একটি বিদ্যালয়। শহরের কোলাহল থেকে দূরে সুন্দরবনের নিবিড় শান্ত পরিবেশে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা দানের সুন্দর পরিবেশ রয়েছে এই বিদ্যালয়ে । দ্বিতল পরিকাঠামো যুক্ত ও বহু কক্ষ বিশিষ্ট ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ে বেশ কিছু অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মিত হয়েছে এবং বর্তমানে ২০২০-২০২১ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মিত হচ্ছে । প্রতিটি শ্রেণীকক্ষ স্বাস্থ্যসম্মত।প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষ টি খুবই সুসজ্জিত । প্রধান শিক্ষক, সহ শিক্ষক , সহ শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর প্রত্যেকের জন্য পৃথক পৃথক শৌচাগার বর্তমান । ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা আছে।কম্পিউটার শিক্ষার জন্য আছে পৃথক কক্ষ যেখানে ছাত্র ছাত্রীদের প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হয় । বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের শরীর চর্চার জন্য একটি ব্যায়ামাগার আছে,যেখানে ছাত্র ছাত্রীরা নিয়মিত শরীরচর্চার সুযোগ পেয়ে থাকে।বিদ্যালয়ে একটি লাইব্রেরি আছে, যেখানে বসে ছাত্র ছাত্রীরা পড়াশুনা করতে পারে এবং লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়ার সুযোগ পায়। বিদ্যালয়ের ভিতরে চারটি পানীয় জলের কল আছে।বিদ্যালয়ের সামনে আছে সারিবদ্ধ বৃক্ষে ভরা সুবিশাল ক্রীড়াঙ্গন । এই ক্রীড়াঙ্গনে প্রতি বছর সাড়ম্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ফুটবল খেলা হয়।এছাড়া ভলিবল,ব্যাটমিন্টন ক্রিকেট খেলার সুব্যবস্থা আছে।ছাত্র ছাত্রীরা বিগত বছর গুলিতে বিভিন্ন ইভেন্টে জোনাল,সাবডিভিশন লেভেলে মেডেল ও শংসাপত্র লাভ করেছে। ২০২০ সালে এবং বিগত বছর গুলিতে বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা বেশ উল্লেখ যোগ্য ভাল ফল করেছে।পড়াশুনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের আচার আচরণ প্রসংশার দাবি রাখে । ২০১৯ সালে কন্যাশ্রীদিবসে বিদ্যালয়ের ছাত্রীরা প্রথম পুরষ্কার অর্জন করে এবং সুন্দরবন দিবসে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযগিতায় প্রথম স্থান অধিকার করে । সমাজকল্যাণ মূলক কাজের জন্য ২০ জন ছাত্র ছাত্রী নিয়ে 'স্বয়ংসিদ্ধা' দল গঠন করা হয়েছে।এছাড়া "শিশু সংসদ" ও "স্বেচ্ছাসেবক" কমিটি গঠন করা হয়েছে । বিপর্যয় মোকাবিলার জন্য "ডিজাস্টার ম্যানেজমেণ্ট" দল ও আছে।এছাড়া অন্যান্য কমিটি আছে যেখানে ছাত্র ছাত্রীরা তাদের ব্যক্তিগত সমস্যা ও মতামত প্রদর্শন করতে পারে।সর্বোপরি বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষক দিবসের অনুষ্ঠান বেশ উল্লেখ যোগ্য। প্রতিবছর আগষ্ট মাসের শেষে বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।যেখানে ছাত্র ছাত্রীরা নাচ,গান,কবিতা আবৃত্তি,বিতর্ক, ক্যুইজ এর মাধ্যমে আদের প্রতিভা প্রকাশের সুযোগ পায় । এছাড়া প্রতিবছর স্কুলের ছাত্র ছাত্রীদের প্রতিভা প্রকাশের জন্য একটি "দেওয়াল পত্রিকা" প্রকাশ করা হয় যেখানে ছাত্র ছাত্রীরা তাদের লেখা কবিতা ও ছোট গল্প লেখার সুযোগ পায় ।
সব মিলিয়ে আমাদের বিদ্যালয়ের জন্য আমরা খুবই গর্ব বোধ করি । একটি আদর্শ বিদ্যালয় হিসাবে বাসন্তী ব্লকের অন্যতম আমদের এই বিদ্যালয় । প্রকৃত অর্থে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সবাই বিদ্যালয়ের কল্যাণ কামনা করি। সর্বোপরি বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলেই বিদ্যালয়ের সাফল্য কামনা করি ।।
আমাদের বিদ্যালয়ের নাম হিরন্ময় পুর জয়গোপাল পুর নেতাজী বিদ্যাপীঠ।দক্ষিণ ২৪ পরগ্ণার ক্যানিং মহাকুমার বাসন্তী ব্লকের হিরন্ময়পুর গ্রামে অবস্থিত।