(১৫) বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার জন্য নিয়মিত নোটিশ বোর্ড লক্ষ্য রাখতে হবে।
(১৪) কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজসাথী, প্রিম্যাট্রিক, পোষ্ট ম্যাট্রিক ইত্যাদি কাজ নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
(১৩) বিদ্যালয় থেকে বই নিলে বই গুলি অবিকৃতভাবে পরীক্ষার পর জমা দিতে হবে। বই নষ্ট করলে বা জমা না দিলে বই পিছু ২০ টাকা ফাইন দিতে হবে।
(১২) স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান ও নির্দিষ্ট পোষাকে উপস্থিতি কঠোরভাবে পালনীয়।
(১১)পরিষ্কার পরিচ্ছন্ন পোষাক পরিধান, শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা ও বিদ্যালয়ের যাবতীয় সামগ্রীর প্রতি দায়িত্বশীল হওয়া প্রতিটি ছাত্র/ছাত্রীর অবশ্য পালনীয় কর্তব্য।
(১০) অফিসের যে কোনো কাজের জন্য বেলা ১১:৩০ থেকে ২:৩০ মিনিটের মধ্যে আসতে হবে।
(৯)শংসাপত্র নিতে হলে কারন সহ আবেদন করতে হবে এবং শনিবার ছাড়া অন্যকোন দিন দেওয়া হবে না এবং সঙ্গে শেষ পরীক্ষার মার্কশীট আনতে হবে।
(৮) পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
(৭) কোন কারনে কোন ছাত্র/ছাত্রী বিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি করলে সেই ক্ষতিপূরণ দিতে হবে।
(৬) অশোভন আচরন বা শৃঙ্খলা ভঙ্গের জন্য কোন ছাত্র/ছাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
(৫) বিদ্যালয়ে শতকরা ৭৫ দিন উপস্থিত বাধ্যতামুলক। একটানা একমাস বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে বিদ্যালয়ের হাজিরা খাতা থেকে নাম কাটা যাবে।
(৪) বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি কঠোরভাবে বিবেচিত হবে। অনুপস্থিত থাকলে উপযুক্ত কারণ সহ অভিভাবকের স্বাক্ষর সম্মতিসহ দরখাস্ত জমা দিতে হবে।
(৩) বিদ্যালয় চলাকালীন সময়ে কোন ছাত্র/ছাত্রী প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণের বাইরে যেতে পারবে না এবং অভিভাবকের আবেদন পত্র ছাড়া কোন ছাত্র/ছাত্রী বাড়িতে ছুটি চাইলে গ্রাহ্য হবে না।
(২) টিফিন পিরিয়ড ছাড়া অন্য সময়ে কোন ছাত্র/ছাত্রী অকারনে শ্রেনীকক্ষের বাইরে থাকবে না।