
The Teaching and Non-Teaching Staff are to turn up in school by 10.35 AM.The class starts at 10.50 AM and ends at 4.30 PM.The Staff are allowed upto 11.05 AM as late comer and a CL will be deducted for 3 day's late in a calender month.
১. প্রার্থনা বা জাতীয় সংগীতের সময় বাজারে বা দোকানে যাওয়া যাবে না।
২. বারান্দায় দাঁড়িয়ে বা সাইকেলের উপর বসে আড্ডা দেওয়া যাবে না।
৩. শ্রেণিকক্ষের সুইচবোর্ড, লাইট, ফ্যান, দরজা, জানালা, জলের ট্যাপ বা স্কুলের কোনও কিছু নষ্ট করা যাবে না।
৪. ক্লাস চলাকালীন স্কুলের বাইরে যাওয়া যাবে না।
৫. স্টাইল করে চুল কেটে বা কালো ছাড়া অন্য কোনও রং করে স্কুলে আসা যাবে না।
৬. স্কুল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নিজের ক্লাস রুম ছেড়ে অন্যকোনও ক্লাস রুমে(অন্য তলায়) যাওয়া যাবে না।
৭. মেয়েদের চুল ছেড়ে বেড়ানো বা ক্লাসে থাকা চলবে না।
৮. মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন সরঞ্জাম সঙ্গে নিয়ে আসা যাবে না।
৯. সাইকেলে চেপে স্কুলের ভিতরে প্রবেশ করবে না।
১.প্রার্থনা বা জাতীয় সংগীতের প্রথম ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে লাইনে গিয়ে দাঁড়াতে হবে।
২.প্রার্থনা বা জাতীয় সংগীত শেষে মেয়েরা পশ্চিম দিকের গেট ও ছেলেরা পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করবে।
৩.School Uniform পরে ক্লাসে আসতে হবে, এমনকি অন্যান্য কাজের জন্যও ছাত্র-ছাত্রীদের School Uniform পরে আসা আবশ্যিক।
৪.সাইকেল নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। (দেওয়ালে টাঙানো নির্দেশ অনুসারে)
৫.মিড-ডে-মিল-এর ঘরে গিয়ে গরম ভাত, ডাল ও তরকারির কাছে ঠেলাঠেলি না করে শান্তভাবে লাইনে দাঁড়াতে হবে।
৬.শ্রেণিকক্ষ ও স্কুল প্রাঙ্গণ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। যে কোনও নোংরা ডাস্টবিনে ফেলতে হবে।
৭.ক্লাস শুরু হওয়ার আগে বোতলে পানীয় জল নিয়ে ক্লাসে যাবে।
৮.মেয়েদের চুলের বেণী করতে হবে। হেয়ার বেল্ট ব্যবহার করলে সাদা রং হওয়া আবশ্যিক।
৯.সপ্তাহে তিনদিন অনুপস্থিত হলে উপযুক্ত কারণ দেখিয়ে অভিভাবকের সইসহ দরখাস্ত দিতে হবে।
১০.ক্লাস শেষে শিক্ষক মহাশয় চলে যাওয়ার পর পরবর্তী ক্লাসের প্রস্তুতি নিতে হবে।
১১.নোটিশ বোর্ডের দিকে নিয়মিত নজর রাখতে হবে।
১২.একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা অফ পিরিয়ডে কমন রুমে গিয়ে বসবে।
১৩.কোন Period ফাঁকা গেলে Captain তা সহকারী প্রধান শিক্ষককে জানাবে ।
১৪.মিড-ডে-মিলের উচ্ছিষ্ট নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবে ।
১৫.মিড-ডে-মিল খওয়ার আগে হাত ভালভাবে পরিষ্কার করে ধোবে ।