
ছাত্র-ছাত্রী ও অভিভাবক- অভিভাবিকাদের প্রতি আবশ্যিক পালনীয় নিয়মাবলী
১। সমস্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের মাদ্রাসার সমস্ত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলতে হবে।
২। প্রতিটি ছাত্র-ছাত্রীকে প্রতিদিন পরিস্কার-পরিচচ্ছন্ন নির্ধারিত পোশাক পরিধান করে সকাল ১০ টা ৩০ মিনিটের পূর্বে মাদ্রাসায় উপস্থিত হয়ে অবশ্যই প্রার্থনায় অংশগ্রহণ করতে হবে।
৩।প্রতিটি ছাত্র-ছাত্রীকে মাদ্রাসায় কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিত থাকতে হবে।উল্লেখ্য ১০০ শতাংশ উপস্থিতির জন্য পুরস্কৃত করা হবে।
৪। মাদ্রাসায় কোনোভাবেই মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে আসা যাবে না। আনলে তা বাজেয়াপ্ত করা হবে।
৫।ছাত্র-ছাত্রীরা কোনোভাবেই অরুচিকর দৃষ্টিকটু ডিজাইনের চুল, বড় নখ নিয়ে মাদ্রাসায় আসতে পারবে না।
৬। মাদ্রাসার নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া কোথাও কোনোরকম নোংরা- আবর্জনা, ছেঁড়া কাগজ ফেলা যাবে না। এমনকি দেওয়ালে দাগ কাটা যাবে না।
৭। টিফিন ছলাকালীন সময় ছাড়া ছাত্র-ছাত্রীরা কোনোভাবেই বারান্দায় কিংবা বিদ্যালয়ের যেখানে-সেখানে ঘোরাঘুরি করতে পারবে না।
৮। টিফিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের নিজ নিজ শ্রেনীকক্ষে চলে যেতে হবে।
৯।মাদ্রাসা সংক্রান্ত যেকোনো কাজ ছাত্র-ছাত্রীদের (প্রয়োজনে অভিভাবকদেরও) নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে করতে হবে।
১০। প্রতিটি ছাত্র-ছাত্রীকে অবশ্যই জলের বোতল ও সম্ভব হলে টিফিন নিয়ে আসতে হবে।
১১। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবশ্যই স্বাস্থ্যকর মিড-ডে-মিল খেতে হবে।
১২। মাদ্রাসায় কোনোরকম দামি গয়না বা অলংকার পড়ে আসা যাবে না।
১৩। শিক্ষক-শিক্ষিকাদের অনুমতি ছাড়া ছাত্র-ছাত্রীরা কোনোভাবেই মাদ্রাসা প্রাঙ্গন-এর বাইরে যেতে পারবে না।
১৪। ক্লাস ক্যাপ্টেনের অনুমতি ছাড়া ছাত্র-ছাত্রীরা কোনোভাবেই শ্রেণীকক্ষের বাইরে যেতে পারবে না।
১৫। একান্ত প্রয়োজনে ছুটি নিতে হলে প্রধানশিক্ষক মহাশয়কে দরখাস্ত লিখে তা নিজ নিজ শ্রেণি শিক্ষককে জমা দিতে হবে।
১৬। ছাত্র-ছাত্রীদের অসভ্য আচরণ, অশোভনীয় কথাবার্তা, কটূক্তি কোনোভাবেই সহ্য করা যাবে না।
১৭। সাইকেল স্ট্যান্ডে নির্দিষ্ট জায়গায় নিজেদের সাইকেল তালাবন্ধ করে সাজিয়ে রাখতে হবে।
১৮। বাথরুমে পর্যাপ্ত জল ব্যবহার করতে হবে। জল ব্যবহারের পর অবশ্যই ট্যাপ বন্ধ করতে হবে। বাথরুম শেষে অবশ্যই সাবান/হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুতে হবে।
১৯। মাদ্রাসার সমস্ত সম্পত্তির প্রতি ছাত্র-ছাত্রীদের যত্নবান হতে হবে। যেমন- টেবিল, চেয়ার,বেঞ্চ, লাইট, ফ্যান, কম্পিউটার ইত্যাদি। এগুলো নষ্ট করার অভিযোগ প্রমানিত হলে অভিযুক্ত ছাত্র-ছাত্রীকে ক্ষতিপূরণসহ শাস্তি ভোগ করতে হবে।
২০। সর্বোপরি এই মাদ্রাসা যেহেতু আমাদের সকলের সম্পত্তি সেহেতু আমাদের সকলকেই উপরে উল্লিখিত সমস্ত নিয়মাবলী সুষ্ঠুভাবে পালন করে মাদ্রাসার সার্বিক উন্নতিতে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।