
বিদ্যালয়ের নিয়মাবলী:--
১. প্রত্যেক ছাত্র ছাত্রীকে অবশ্যই স্কুল ড্রেস পড়ে আসতে হবে।
২. প্রার্থনায় অংশগ্রহণ বাধ্যতা মূলক।
৩. ছাত্র ছাত্রীদের বার্ষিক শতকরা ৭৫ দিন বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক।
৪. নবম হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রজেক্ট খাতা যথাসময়ে বিষয় শিক্ষকের নিকট জমা দেওয়া বাধ্যতা মূলক। অন্যথা বার্ষিক বা টেস্ট পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
৫. প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের সীমানার মধ্যে থাকতে হবে।
৬. অনিবার্য কারণ বশত কেউ মূল্যাযন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে না পারলে, উপযুক্ত কারণ সহ প্রধান শিক্ষকের নিকট যোগাযোগ করতে হবে।
৭. বিদ্যালয় চত্তরেছাত্র ছাত্রীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ।
৮. প্রত্যেক অভিভাবক সভায় অভিভাবকদের উপস্থিতি একান্ত আবশ্যিক।