Rules & Regulations

                (ছাত্রদের জন্য)

১। বিদ্যালয়ের নির্ধারিত পোশাক ( সাদা জামা,কালো প্যান্ট) অবশ্যই পরিধান করে আসতে হবে।

২। প্রতিদিন প্রার্থণা সভায় যোগদান আবশ্যিক।

৩। কমপক্ষে ৭০ শতাংশ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে ; অন্যথায় বার্ষিক মূল্যায়নে বসার অনুমতি দেওয়া হবে না।

৪। বিদ্যালয়ে এসে চলে যাওয়া যাবে না; যদি অনিবার্য কারণে যেতে হয় তবে প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে যেতে হবে এবং বিষয়টি বিদ্যালয়ের দেয় ডাইরিতে উল্লেখ থাকবে।

৫। পরপর তিন দিন বিদ্যালয়ে অনুপস্থিত হলে অভিভাবকের চিঠি নিয়ে আসতে হবে এবং শ্রেণি শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের নিকট জমা দিতে হবে।

৬। বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে (সাংস্কৃতিক, বার্ষিক ইত্যাদি) যোগদান বাধ্যতামূলক।

৭। বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

৮। বার্ষিক মূল্যায়ন সহ প্রতিটি একক অভীক্ষায় বসা বাধ্যতামূলক।

৯। শ্রেণিকক্ষ সহ সমস্ত বিদ্যালয় প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

১০। দুটি পিরিয়ডের মধ্যবর্তী সময়ে শ্রেণিকক্ষের বাইরে আসা যাবে না।

১১। বিদ্যালয়ের সম্পদ নষ্ট করলে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

১২। বিদ্যালয়ের নির্ধারিত দিনগুলোতেই শুধুমাত্র একক অভীক্ষার উত্তরপত্র দেওয়া ও জমা নেওয়া হবে ( অভিভাবকের স্বাক্ষর সহ)।

১৩। বিদ্যালয়ের দেওয়ালে কিছু লেখা যাবে না।