Rules & Regulations

বিদ্যালয়ের নিয়মাবলী

১) বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের সকাল ১০.৩৫ মিনিটে উপস্থিত হয়ে প্রত্যেককে প্রার্থনায় অংশ নিতে হবে এবং প্রার্থনার শেষে নীরবে নিজ নিজ ক্লাসে প্রবেশ করতে হবে।

২) বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার কারণ উল্লেখপূর্বক ডায়রির নির্দিষ্ট অংশে অভিভাবকের সাক্ষর সহ শ্রেণী শিক্ষক বা প্রধানশিক্ষককে জানাতে হবে, অন্যথায় তাকে বিদ্যালয়ে বসবার অনুমতি দেওয়া হবে না।

৩) বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে। 

৪) প্রত্যেকদিন রুটিন অনুযায়ী খাতা- বই আনতে হবে। ডায়রি অবশ্যই আনতে হবে।

৫) জন্মদিন, বিবাহ, পূজা, উপলক্ষে বিদ্যালয়ে ছুটির আগে ছুটি নিতে গেলে অভিভাবকের লিখিত আবেদন জমা দিতে হবে, অন্যথাই ছুটির অনুমতি  দেওয়া হবে না। 

৬) ক্লাস চলাকালীন কোন ছাত্রছাত্রীদের জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

৭) ক্লাস চলাকালীন বারান্দাই ও লাইব্রেরী ঘরে যাওয়া আসার সময় নীরবতা পালন করতে হবে।

8) ক্লাসের সামনের করিডরে অনাবশ্যক দাঁড়ানো বা গল্প করা যাবে না।

৯) লাইব্রেরী ঘরে সর্বদা নীরাবতা পালন করতে হবে।

১০) নিজেদের ব্যাগ, বই ও প্রয়োজনীয় সামগ্রী নিজেদের দায়িত্তে রাখতে হবে। কোন কিছু হারিয়ে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১১) টাকা, পয়সা, সোনার গহনা, মোবাইল বিদ্যালয়ে আনা যাবে না। 

১২) যে সকল ছাত্রছাত্রীদের আচরণ বিদ্যালয়ের পক্ষে মর্যাদা হানিকর বলে বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করবেন, তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

১৩) সঠিক কারণ না জানিয়ে বা পূর্ব অনুমতি ছাড়া একটানা ৭ দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা যাবে না।

১৪) টিফিনের সময় বিশেষ কারণ না থাকিলে বিদ্যালয় প্রধানের অনুমতি ব্যাতিরেখে কেউ বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না।

১৫) পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী ও পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী- যে কোন কারনে কোন ছাত্র বা ছাত্রীর Attendance 50% এর বেশী,  70%  এর কম থাকলে 150 টাকা ‘Condonation of Short percentage’ দিতে হবে এবং ৫০% এর কম উপস্থিত থাকলে কোন ভাবেই পরীক্ষা দিতে পারবে না।

১৬) প্রত্যেক সপ্তাহে একবার লাইব্রেরী থেকে বই দেওয়া হবে। পরীক্ষার পূর্বে তা ফেরত দিতে হবে। বই ফেরত না দিলে পরীক্ষার ফল প্রকাশ করা হবে না।

১৭) বিদ্যালয়ের গৃহ, মাঠ, বেঞ্চ, টেবিল, চেয়ার প্রভৃতি পরিষ্কার পরিছন্ন রাখা ছাত্রছাত্রীদের কর্তব্য বলে বিবেচিত হয়। টিফিনের সময় খাবারের টুকরো কাগজ প্রভৃতি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

১৮) পরীক্ষার সময় ক্লিপ বোর্ড ব্যবহার করতে হবে। খবরের কাগজ বা অন্যকোনো পত্র পত্রিকা ব্যবহার করা যাবে না। 

১৯) বিদ্যালয়ের কোন সম্পত্তির ক্ষতিসাধন করলে শাস্তি পেতে হবে।

২০) বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন কোনোরকম অসদুপায় অবলম্বন করলে উক্ত পরীক্ষা বাতিল বলে গন্য হবে।

২১) বিদ্যালয় পরিচালন কমিটির সিদ্ধান্তই বিদ্যালয় পরিচালনার ব্যাপারে চূড়ান্ত, এ ব্যাপারে কোন আপত্তি গ্রাহ্য হবে না।