Rules & Regulations

✓ সকল ছাত্রছাত্রীদেরকে সকাল ১০টা ৪০ মিনিটের মধ্যেই বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।

✓ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ( ব্রাশ করে,নখ কেটে, মার্জিত চুল কাটিয়ে) পরিষ্কার করা নির্ধারিত 'স্কুল ইউনিফর্ম' জুতো-মোজাসহ প'রে পরিপাটি হয়ে স্কুলে আসতে হবে।

✓ স্কুলে আসবার পূর্বে স্কুল ব্যাগে ক্লাসের সমস্ত বই-খাতা, পেন, পেন্সিল, পেন্সিল কাটার, রাবার, রং, স্কেল, জলের বোতল আছে কিনা তা দেখে নিতে হবে।

✓ সকাল ঠিক ১০ টা ৫০ মিনিটে প্রারম্ভিক সমাবেশের (প্রার্থণা) জন্য সারিবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে লাইনে দাঁড়ানো বাধ্যতামূলক।

✓ প্রতিটি বিষয়ের ক্লাস-ওয়ার্ক মনোযোগ সহকারে করতে হবে।

✓ শিক্ষার্থী এক দিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত হলে অভিভাবককে তার উপযুক্ত কারণসহ প্রধান শিক্ষককে লিখিত জানাতে হবে।

✓ অন্য সহপাঠীদের প্রতি কোনো অভিযোগ থাকলে বা পড়াশোনা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা স্কুলের প্রধান শিক্ষককে জানাতে হবে।

✓ স্কুল বা ক্লাস চলাকালীন ক্যাম্পাসের বাইরে যাওয়া (উপযুক্ত কারণ ব্যতীত) কঠোরভাবে নিষিদ্ধ।

✓ স্কুল চলাকালীন ঝড়-বৃষ্টি-বজ্রপাত-ভূমিকম্পের সময় ক্লাসের বাইরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

✓ বজ্রপাতের সময় কিংবা হাতে জল থাকা অবস্থায় স্কুলের কোনো ইলেকট্রনিক বোর্ডের প্লাগ বা সুইচ-এ হাত দেওয়া পুরোপুরি নিষিদ্ধ।

✓ স্কুল ক্যাম্পাসের মধ্যে কোনোরকম আবর্জনা (কাগজের টুকরো, প্লাস্টিক বা প্লাস্টিক সামগ্রী বা অন্য বর্জ্য) যত্রতত্র ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

✓ টয়লেট ব্যবহারের সময় পর্যাপ্ত জল ব্যবহার আবশ্যক।

✓ মিড-ডে-মিল খাওয়ার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ও থালা ধুতে হবে।

✓ মিড-ডে-মিল খাবারের গুণগত মান নিয়ে কোনো অভিযোগ থাকলে, দ্রুততার সহিত প্রধান শিক্ষককে জানাতে হবে।

✓ মিড-ডে-মিল খাওয়ার পর উৎচ্ছিষ্ট খাদ্যবস্তু (নির্দিষ্ট খাওয়ার জায়গা ভালোভাবে পরিষ্কার করে) যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

✓ Water ATM machine-এ পানীয় জল ছাড়া হাত-মুখ ও থালা ধোওয়া কঠোরভাবে নিষিদ্ধ।

✓ বিদ্যালয়ে অভিভাবক (পিতা-মাতা/অভিভাবক/PTA) মিটিং অনুষ্ঠিত হলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।

✓ যে সকল অভিভাবক স্কুল ছুটির পর তাঁদের সন্তানকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে আসেন, সেক্ষেত্রে ছুটির নির্দিষ্ট সময়ের ১০ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক।

✓ বিদ্যালয়ের বিভিন্ন খবরাখবর জানতে শিক্ষার্থীর বাড়ির চালু (SIM চেঞ্জ করলে, নতুন নাম্বার) মোবাইল নাম্বার (না থাকলে, পাশের বাড়ির) স্কুলকে দেওয়া বাধ্যতামূলক।

✓ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (অঞ্চল/চক্র/সাব-ডিভিশন/ডিস্ট্রিক্ট/রাজ্য) লেবেল অনুষ্ঠিত হলে, সিলেক্টেড শিক্ষার্থীর অভিভাবককে উল্লেখ করা ভেন্যুতে নিয়ে যাওয়া ও নিয়ে আসবার জন্য তৎপর থাকতে হবে।

✓ শিক্ষা অধিকার আইন (RTE Act)-কে সর্বোপরি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রাধান্য দিতে হবে।