Rules & Regulations

১। প্রত্যেক ছাত্র-ছাত্রী কে অবশ্যই বিদ্যালয়ের পোষাক পরিধান করিয়া বিদ্যালয়ে উপস্থিত হইতে হইবে।

২। প্রত্যেক ছাত্র-ছাত্রী কে অবশ্যই সকাল ১০ টা ৩৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হইতে হইবে।

৩। অনিবার্য কারণ এবং অভিভাবকের পত্র ব্যতিত  ছাত্র-ছাত্রী কে অর্ধ-দিবস ছুটি দেওয়া হইবে না।

৪। বিদ্যালয় ছুটির পূর্বে প্রধান শিক্ষকের অনুমতি ব্যতিত বিদ্যালয় পরিত্যাগ করা যাইবে না।

৫। শ্রেণীকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গনের পরিচ্ছন্নতা বজায় রাখিতে হইবে।

৬। নির্দিষ্ট স্থান ব্যতিত যত্র তত্র প্লাস্টিক বা কাগজের টুকরো ফেলা যাইবে না।

৭। বিশেষ কারণ ব্যতিত ছাত্র-ছাত্রী রা শ্রেণীকক্ষের বাইরে তথা অফিস ঘরে যাইবে না।

৮। পঠন-পাঠন দিবসের অন্তত ৭৫% দিন বিদ্যালয়ে উপস্থিত থাকিতে হইবে।

৯। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র জমা করিতে হইবে।

১০।। অভিভাবক-অভিভাবিকা গণ প্রয়োজনে বেলা ২ টার পর প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করিতে পারিবেন।