Rules & Regulations

১. বিদ্যালয়ের পবিত্রতা রক্ষা করতে বিদ্যালয়ের আইন-শৃঙ্খলা নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হবে।

২. বিদ্যালয়ের পরিবেশকে উন্নততর করবার জন্য যে কোন প্রকার বদ অভ্যাস ত্যাগ করতে হবে।

৩. নিয়মিত নির্ধারিত সময়ে বিদ্যালয়ে হাজির হতে হবে।

৪. প্রতিটি অনুপস্থিতির জন্য অভিভাবককে হাজির হতে হবে।

৫. বিদ্যালয়ের অনুমোদিত পোষাক পরেই বিদ্যালয়ে আসতে হবে।

৬. প্রতিদিন বিদ্যালয় বসার আগে শৃংখলার সঙ্গে প্রার্থনা সমাবেশে প্রতিটি ছাত্রছাত্রীকে উপস্থিত থাকতে হবে।

৭. প্রয়োজনীয় বই, খাতা, কলম ইত্যাদি নিয়ে বিদ্যালয়ে আসতে হবে।

৮. নিয়মিত পড়াশোনা ও গৃহ কাজ করতে হবে।

৯. বিদ্যালয় চলাকালীন বিদ্যালয়ের সীমানার বাইরে যাওয়া চলবে না।

১০. দেওয়াল আসবাবপত্র অপরিচ্ছন্ন করা চলবে না।

১১. মনিটরের নির্দেশ মেনে চলতে হবে।

১২. বিদ্যালয়ের সকল অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক।

১৩. ভিডিও, টিভি এবং মোবাইল এর কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।

১৪. বিশেষভাবে জানানো হচ্ছে যে, ছাত্রছাত্রীদের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে।

১৫. কমপক্ষে  ৭৫ শতাংশ ভাগ ক্লাসে উপস্থিত না থাকলে বার্ষিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

১৬. পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক ।

১৭. বিদ্যালয় ও বোর্ড গৃহীত সমস্ত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক ।