১) ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কাজ আরম্ভ হয়,ওই সময়ের পূর্বেই প্রত্যেক ছাত্র - ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে । ১১-০০ টায় ক্লাস শুরু হবে । ক্লাস শুরু হবার পর কোন ছাত্র-ছাত্রীকে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেওয়া হবেনা ।
২) কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে ১ সপ্তাহের বেশী অনুপস্থিত থাকলে অবিলম্বে উপযুক্ত কারন জানিয়ে অভিভাবকের স্বাক্ষর সহ শিক্ষকের নিকট আবেদন করতে হবে ।
৩) প্রতি মাসে গড়ে ৭৫ শতাংশ উপস্থিত না থাকলে সামেটিভ পরীক্ষায় বসতে দেওয়া হবেনা ।
৪) প্রজাতন্ত্র দিবস , স্বাধীনতা দিবস এবং অন্যান্য অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে ।
৫) অভিভাবক সভায় প্রত্যেক অভিভাবক/অভিভাবিকার উপস্থিতি একান্ত ভাবে কাম্য ।