
১) বিদ্যালয়ের সুস্থ,সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই প্রত্যেক ছাত্রী,অভিভাবক/অভিভাবিকা, শিক্ষিকাও শিক্ষাকর্মীদের আন্তরিক সহযোগিতা।
২)প্রতিটি ছাত্রীর বিদ্যালয়ের সম্মান ও শৃঙ্খলা রক্ষা করা বাধ্যতামূলক।এর অন্যথা হলে বিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
৩)প্রার্থনা আরম্ভ হবার ১৫ মিনিট আগে বিদ্যালয়ে উপস্থিত হওয়া অবশ্য কর্তব্য।
8) প্রার্থনা আরম্ভ হয়ে গেলে কোনো ছাত্রীকেই বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।
৫)অভিভাবকগণ গেটে ছাত্রীদের ছেড়ে দিয়ে চলে যাবেন।ছুটির পরেই ছাত্রীদের বিদ্যালয় থেকে নিয়ে যেতে হবে।
৬)প্রত্যহ বিদ্যালয়ে ব্যাজসহ নির্দিষ্ট পোষাক ব্যাবহার আবশ্যক।যথাযথভাবে চুল বেঁধে আসা প্রয়োজনীয় ।
৭)শ্রেণীকক্ষ থেকে শিক্ষিকার অনুপস্থিতিতে বাইরে যাওয়া চলবে না।
৮) সাধারণতঃ বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া প্রথম ঘন্টায় এবং টিফিন পিরিয়ডের অব্যবহিত আগে এবং পরে ও শেষ ঘন্টায় কাউকে বাইরে যেতে দেওয়া হবে না।
৯)অভিভাবক ও বহিরাগতদের জন্য প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করার সময় কেবলমাত্র দুপুর দুইটা থেকে তিনটা(সোম থেকে শুক্র)।
১০)প্রধান শিক্ষিকার সঙ্গে শ্রেণীর বিশেষ প্রয়োজনে কেবলমাত্র শ্রেণী-মনিটর দেখা করতে পারবে।.