Rules & Regulations

বিদ্যালয়ের নিয়মাবলী :- ( জেনে রাখা ভালো )

* বিদ্যালয় প্রতিদিন সকাল ১০.৫০ এ শুরু হয় । ঐ সময় শৃঙ্খলার সাথে সকলকে প্রার্থনা সভায় অবশ্যই যোগ দিতে হবে ।

* বিদ্যালয়ের কাজ শুরু হওয়ার অন্ততঃ ১০ মিঃ পূর্বে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হতে হবে ।

* বিদ্যালয়ের নির্দিষ্ট পোষাক (নীল প্যান্ট, সাদা শার্ট ও ব্যাজ ) পরে  আসতে হবে ।  

* প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণী শনিবার বাদে প্রত্যহ ২.০০ মিঃ ছুটি হবে ।

* তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী শনিবার বাদে প্রত্যহ ৩.৩০ মিঃ ছুটি হবে ।   

* শনিবারের দিন বিদ্যালয় ১.৩০ মিঃ ছুটি হবে ।

* ছাত্র - ছাত্রীদের ছুটির পর ফেরত নেওয়ার জন্য অভিভাবকগণকে বিদ্যালয় ছুটি হওয়ার ৫ মিঃ পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে ।

* নিয়মিত ও নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে । প্রতিটি অনুপস্থিতির জন্য অভিভাবকের চিঠি আনতে হবে ।

* প্রতিটি পর্ব ভিত্তিক মুল্যায়নে শিক্ষার্থী গণকে অংশগ্রহণ করতে হবে ।

* মূল্যায়নের খাতা ও প্রগতিপত্র বাড়িতে পাঠানো হলে তাহা অভিভাবকের স্বাক্ষর সহ দ্রুত বিদ্যালয়ে ফেরত পাঠাতে হবে ।

* মধ্যাহ্ন কালিন আহারে ছাত্র ছাত্রীর অংশগ্রহণ বাঞ্ছনীয় । থালা ও জলের বোতল সাথে নিয়ে আসতে হবে ।

* বিদ্যালয়ে শিশু সংসদের নিয়মাবলী সকলকে মেনে চলতে হবে ।

* বিদ্যালয়ের সবরকম পালনীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র - ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ বাঞ্ছনীয় ।

* ১১ টার পর কোন অভিভাবক / অভিভাবিকা বিনা প্রয়োজনে বিদ্যালয়ে প্রবেশ করবেন না ।

* অভিভাবক সভা ও মাতা সভা গুলিতে সকলের উপস্থিতি কাম্য ।

* বিদ্যালয়ে পঠন পাঠন সংক্রান্ত মতামত ও উন্নতি কল্পে সকলের সক্রিয় সহযোগিতা একান্ত কাম্য ।