Rules & Regulations

SCHOOL RULES AND REGULATIONS

The school’s approach towards discipline is  self oriented. It should come from within, not forced.  Some self inspired disciplines os the institution are mentioned below.

 Students are to be respectful in attitude and manner to people and property.

Students must  attend all academic programmes, co-curricular activities, school functions and other school related programmes.

Students must work diligently not only on assigned daily class work, homework, projects and others but also maintain regular self-revision in order to ensure quality work.

 Attendance in school is compulsory. Absence from school must be produced with gurdian’s consent letter to  the class teacher. In case of early leave gurdian apllication have to be submitted and his/her name will be entered in the Early Dismissal book in the Office.

 Attendance in daily prayer is compulsory.

Students are expected to be in school by 10.45 a.m. positively.

All students must  attened  the flag hoisting ceremony on 23  January, 26 January, 15 August.

Take good care of school properties and premises. Cost of replacement for vandalized items will be borne by student(s) who would be responsible for the damage.

Maintain the highest standards of cleanliness at all times on the school premises. Cleanliness includes  maintenance of the immediate surrounding areas.

 Classroom conduct should be cooperative.

Work with all your classmates and teachers to achieve optimal outcomes.

All students must be punctual for lessons. Attendance will be taken before the start of each lesson.

Students must not to leave the classroom without  the permission of the teachers.

 Consumption of food and sweet drinks are not allowed in the classroom.

Show consideration to others by keeping the noise level low.

Students must keep themselves Update  to the class notice boards regularly.

Use of all forms of electronic gadgets is prohibited unless they are required for lessons, e.g. calculators for Maths.

Students must wear the prescribed school uniform and any modification is strictly prohibited except the alterations of the length of the skirt and pants.

  Tapering of pants is strictly prohibited . The pants may be altered to the appropriate length only

Hair must be kept neat and clean at all times.

Fancy hair styling, tinting, dyeing, highlighting and bleaching of hair are strictly prohibited for all students.

 No facial hair is allowed.

Hair must not touch the collar and must be sloped at the sides and rear. No sideburns and ducktails are allowed. The fringe must be above the eyebrows and should not be spiky. Hair when combed down should not touch the eyebrows or/and the ears.

Hair must not be permed.

Girl students must be neat in appearance at all times.

Long hair must be neatly tied up with simple white ribbons, hair bands and/or hair clips. Hair touching the shoulders.

Fringes must be above the eyebrows or pinned with black clips must be neatly tied at all times behind the ears.

 A Class monitor is set up in every class. This is one of the platforms for the students to exercise leadership in a safe and nurturing ENVIRONMENT.It aims at

a) providing students the opportunity to develop their leadership potentiality

b) to promote a sense of responsibility among students by encouraging them to serve their classmates as well as the school.

 

ছাত্র/ছাত্রীদের  নিয়ম শৃংঙ্খলা

 শিক্ষার্থীরা সর্বদা পিতা-মাতা, গুরুজন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল এবং সর্ব ক্ষেত্রে বিনয়ী হতে হবে।

 সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যায়কে ঘৃণা এবং প্রতিহত করতে চেষ্টা করবে। অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে।

 স্কুল নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিয়মিত স্কুলে আসবে। স্কুল ইউনিফর্ম ছাড়া কোন অবস্থাতেই শ্রেণি এবং পরীক্ষার কক্ষে প্রবেশ করবে না। ইউনিফর্মে কোনো পরিবর্তন বা সংযোজন করা যাবে না ।

 জাতীয় সংগীত, পার্থনা সংগীতে অংশগ্রহণের  সময় সারিবদ্ধ ভাবে যোগদান বাধ্যতামূলক ।  

 ক্লাস বসার ১৫ মিনিট পূর্বে স্কুলে আসবে, যথারীতি পার্থনায় যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।

 পিরিয়ডের  ঘন্টা বাজার পর ৫ মিনিটের মধ্যে যদি কোন শিক্ষক/শিক্ষিকা শ্রেণি কক্ষে না আসেন, তাহলে ‘শ্রেণি মনিটর’  প্রধান শিক্ষককে অবশ্যই জানাবে।

স্কুল চলাকালীন সময়ে ভিন্ন  শ্রেণী কক্ষের সামনে যাওয়া নিষেধ।  

স্কুল চলাকালীন সময়ে ‘শ্রেণি মনিটরের অনুমতি ব্যতীত কোন ছাত্র শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না।

শ্রেণি কক্ষের ময়লা-আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র জায়গায় না ফেলে ক্লাসের ডাস্টবিনে ফেলবে। 

 টিফিনের পর ওয়ার্নিং বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।

স্কুলের সম্পদ কেউ নষ্ট করলে জরিমানা  করা হবে।

 খেলাধুলা এবং বিদ্যালয়ের যেকোন অনুষ্ঠানের শান্তি-শৃঙ্খলা-একতা বজায় রেখে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে আন্তরিকভাবে চেষ্টা করবে।

 কোন ছাত্র স্কুল পালালে তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে।

 নিয়মিত পড়া তৈরি করে স্কুলে আসবে এবং বাড়ির কাজ করে আনবে।

 শ্রেণিতে পাঠদান করার সময় মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। কোন পাঠ ভাল ভাবে বুঝতে না পারলে আবার বুঝিয়ে দিতে শিক্ষক/শিক্ষিকাকে অনুরোধ করবে।

 প্রতি পিরিয়ডে শিক্ষকগণ যে পাঠদান করবেন তা সংক্ষেপে স্কুল ডায়েরিতে  লিপিবদ্ধ করবে।  

পরীক্ষার হলে নকল করা, কথা-বার্তা বলা, বই-পত্র বা লেখা কোন কাগজ পরীক্ষার হলে আনা নিষেধ। এসব করলে তাকে কঠোর শাস্তি দেওয়া   হবে। 

ছুটির ঘন্টা বাজার পর শ্রেণিকক্ষের লাইট, ফ্যান বন্ধ করে সকল ছাত্র সারিবদ্ধভাবে নিঃশব্দে শ্রেণিকক্ষ ত্যাগ করবে।

স্কুলের দেয়ালে, দরজায়, জানালায় বা ডেস্কে কোন কিছু লিখলে কঠোর শাস্তি পেতে হবে।

কোন ছাত্রের আচার-আচরণে ত্রুটি পরিলক্ষিত হলে, বিদ্যালয়ের বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে না চললে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 লেখাপড়ার সাথে সাথে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট থাকবে।  যেমনঃ- সাংস্কৃতিক অনুষ্ঠান,  বাগান করা, পরিচ্ছন্ন অভিযান, বৃক্ষরোপণ অভিযান প্রভৃতি বিষয়ে অংশগ্রহণ করবে।

 ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে কোন অপ্রয়োজনীয় মূলবান জিনিসপত্র সাথে আনতে পারবে না, আনলে তা বাজেয়াপ্ত করা হবে। বিদ্যালয়ে মোবাইল আনা নিষেধ।

সহপাঠীদের সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ করতে হবে। উপরের শ্রেণির দাদা-দিদিদের  প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন এবং নিচের শ্রেণির ভাইবোনেদের প্রতি  সহানুভূতিশীল আচরণ ও স্নেহ প্রদর্শন করবে।

  সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের আদেশ, নিষেধ, উপদেশ মেনে চলতে হবে।

বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যথারীতি মেনে চলতে হবে। কোন অবস্থাতেই গোলমাল, বারান্দায় দৌড়া-দৌড়ি হৈ চৈ অথবা কারো প্রতি কোন প্রকার অশোভন আচরণ করা চলবেনা।

 বিদ্যালয়ের আসবাবপত্র চেয়ার,টেবিল,বেঞ্চ ,দরজা, জানালা ইত্যাদি কালি দ্বারা নষ্ট করা বা ভাঙচুর করা অথবা শিক্ষার উপকরণ নষ্ট করা থেকে বিরত থাকতে হবে ।অন্যথায় জরিমানা করা হবে ।  

 প্রত্যেক শিক্ষার্থী তার নিজের নিজের পাঠ-সামগ্রী (যেমন আই ডি কার্ড,বাই ,খাতা, পেন্সিল, রাবার, স্কেল প্রভৃতি) রক্ষণাবেক্ষণের দায়িত্ব যত্নের সাথে পালন করবে। এসব জিনিসপত্র রাখার জন্য স্কুল ব্যাগ ব্যবহার করবে।

বিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী অশালীন পুস্তক/ছবি/ছুরি/আগ্নেয়াস্ত্র ইত্যাদি আনা সম্পূর্ণ নিষেধ।

ছাত্র-ছাত্রীদের চুলে রং করা বা বিকৃত ভাবে চুল ছেঁটে স্কুলে আসা নিষেধ ।

প্রত্যেক শিক্ষার্থী তার নিজের আই ডি কার্ড সঙ্গে রাখবে ।

 সময়ের আগে বিদ্যালয় থেকে যেতে হলে কারণ সহ অভিভাবকের আবেদনপত্র বা ডায়েরিতে জানাতে হবে ।

সম্মাননীয়   অভিভাবক/অভিভাবিকাদের প্রতি পরামর্শঃ 

শ্রেণিকক্ষে স্কুল ডায়েরি ব্যবহার করা বাধ্যতামূলক। অভিভাবক/অভিভাবিকা স্কুল ডায়েরি বইয়ে নিজের পরিচিত ও নমুনা স্বাক্ষর দেবেন।

প্রতিদিন আপনার সন্তান বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর সেদিন শ্রেণিতে শিক্ষক কোন পিরিয়ডে কি বিষয়ে পড়িয়েছেন স্কুল ডায়েরিতে দেখে সন্তানের উপস্থিতি  ও পাঠ্যসমূহ সম্বন্ধে নিশ্চিত হন এবং ঐ দিনের কার্যক্রম বিবরণি পৃষ্ঠার নিচে আপনার জন্য সংরক্ষিত স্থানে মন্তব্যসহ স্বাক্ষর করুন।

আপনার সন্তান  ঠিক সময়ে স্কুল ড্রেস পরে স্কুলে আসে কিনা এবং ছুটির পরে বাড়ি  ঠিক সময়ে ফেরে কিনা এবং কতক্ষণ নিয়মিত লেখাপড়া করে তা লক্ষ্য রাখুন।

পরীক্ষাগুলোতে আপনার সন্তান নিয়মিত উপস্থিত থাকছে কিনা সে দিকে খেয়াল রাখুন এবং ফলাফল জানতে চেষ্টা ও স্বাক্ষর করুন ।

দৈনিক পাঠের বিবরণী বই এর ছাত্র/ছাত্রীদের আচরণ-বিধি  অভিভাবক অবশ্যই পাঠ করবেন এবং সে অনুসারে তাকে চলতে নির্দেশ ও সাহায্য করবেন।

ছাত্র/ছাত্রীদের লেখাপড়া ও চারিত্রিক অবস্থা সম্পর্কে জানার জন্য  অভিভাবক অবশ্যই মাঝে মাঝে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।

ছাত্র/ছাত্রী সম্পর্কে যে কোন বিষয়ে আলোচনার জন্য পত্র পাওয়ার পর নির্ধারিত দিনে ও সময়ে অভিভাবক শ্রেণি শিক্ষক,  প্রধানশিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে।

কোন ছাত্র/ছাত্রী  অসুস্থতার কারণে স্কুলে আসতে না পারলে অভিভাবকের সই করা একটি আবেদনপত্র শ্রেণি শিক্ষকের কাছে ছাত্র/ছাত্রীদের মাধ্যমে জমা দেবেন।  

কোন ছাত্র/ছাত্রী পরীক্ষায় ফেল করলে অন্য শ্রেণিতে তার ‘প্রমোশনের’ ব্যাপারে কোন প্রকার তদবির করা চলবে না।

যে সব অভিভাবক নিজে স্কুলে আনা-নেওয়া করেন, তারা তাদের  ঠিক সময়ে স্কুলের গেটে পৌছে দেবেন এবং ছুটির পরে ঠিক সময়ে নিয়ে যাবেন, বিদ্যালয় আঙিনায় অবস্থান করবেন না। এতে পরিবেশের ভারসাম্য ও ছাত্র/ছাত্রীদের মনোযোগ নষ্ট হয়।

আপনার সন্তান পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের দিকে সতর্ক দৃষ্টি রাখুন, খারাপ পরিবেশ ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখার চেষ্টা করুন।

মনে রাখতে হবে অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকার সম্মিলিত প্রয়াসের ফলে ছাত্রের পাঠোন্নতি ও সুন্দর চরিত্র গঠন সম্ভব।

শিক্ষার্থীর পাঠোন্নতি ও চরিত্র গঠনের ব্যাপারে শিক্ষকদের স্বতঃস্ফুর্ত সহযোগিতা অব্যাহত রাখবেন - এটাই একান্ত কাম্য।

সরকারি নিয়ম অনুযায়ী স্কুল পরিচালিত হয়। এতে আপনার সহযোগিতা কাম্য।