Rules & Regulations

ছাত্র-ছাত্রীদের প্রতি নির্দেশ

১) সকাল ১০/৩৫ মিনিটের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করে সকল ছাত্রছাত্রীকে অবশ্যই ১০/৪৫ মিনিটে প্রার্থনার সারিতে দাঁড়াতে হবে। সকলকে শুদ্ধ উচ্চারণে প্রার্থনা সঙ্গীত গাইতে হবে সকাল। ১০/৫০ মিনিট থেকে শ্রেণীর কাজ শুরু হবে।

২) বিদ্যালয় মোট পাট দিবসের অন্তত শতকরা ৭০ দিন প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উপস্থিত থাকতে হবে।অনিবার্য কারণে কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে বিদ্যালয় দিনপঞ্জিতে অনুপস্থিতির যথাযথ কারণ উল্লেখ করে অভিভাবকের স্বাক্ষর করাতে হবে। শতকরা ৬০ দিনের বেশি উপস্থিত না থাকলে মেডিকেল সার্টিফিকেট আবেদন পত্র জমা দিতে হবে। উপস্থিতির হার খুব কম হলে আর্থিক জরিমানা করা হতে পারে।

৩) বিদ্যালয়ে উপস্থিত হলে সাধারণত আংশিক ছুটি দেয়া হবে না। কোন বিশেষ ক্ষেত্রে আংশিক ছুটির প্রয়োজন হলে, অভিভাবককে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদনপত্র পেশ করতে হবে। আকস্মিক অসুস্থতার জনিত কারনে আংশিক ছুটি প্রধান শিক্ষক মহাশয়/ সেদিনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের বিবেচনাধীন।

৪) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় নির্ধারিত পোশাক - ছাত্রদের জন্য সাদা নেভিব্ল ু শার্ট ও ব্ল ু রঙের প্যান্ট, ছাত্রীদের জন্য পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সাদা নেভিব্ল ু শার্ট ও ব্ল ু স্কার্ট এবং নবম ও দশম শ্রেণীর জন্য সাদা নেভিব্ল ু চেক চুড়িদার ও নেভিব্ল ু প্যান্ট পরে বিদ্যালয়ে আসতে হবে। শারীরশিক্ষা অনুশীলন করার সময় সকলকে বিদ্যালয়ের পোশাক পরতে হবে। 

৫) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শ্রেণী কক্ষের ভেতর ও বিদ্যালয় প্রাঙ্গণে সমস্ত রকমের পরিছন্নতা রক্ষা করতে হবে। দেওয়াল বা বোর্ড লেখা, কাগজ, খাবার ইত্যাদির টুকরো যেখানে সেখানে ফেলা, চেয়ার বেঞ্চ বা টেবিলের কোনরকম ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।

৬) প্রতিটি ছাত্রছাত্রীকে প্রত্যহ বিদ্যালয় এই দিনপঞ্জি সঙ্গে আনতে হবে।