Rules & Regulations

নিয়মাবলি:: (1) বেলা 10: 40 মিনিটে সকল শিক্ষক,শিক্ষিকা, ছাত্রছাত্রীদের ও রাঁধুনিদের বিদ্যালয়ে অবশ্যই উপস্থিত বাধ্যতামূলক। (2) 10:50 মিনিটে প্রার্থনা শুরু হয়। (3) জাতীয় সঙ্গীত,স্বাস্থ্যবিধান গান,আবহাওয়া, তারিখ,বিশেষ বিশেষ খবর,হাত ধোয়ার পাঁচটি ধাপ এবং মনীষীদের বাণী বলা হয়। (3) প্রতিদিন শিক্ষার্থীদের ড্রেস, আই কার্ড এবং মোজা,বুট পরিধান বাধ্যতামূলক। (4) প্রার্থনার পর ক্লাস শুরু হয়। (5) টিফিনের আগে কেউ কোনো খাবার খেতে পারবে না। (6) টিফিনের সময় আমরা দায়িত্ব সহকারেই সবায়ের হাত ধোয়া পর্যবেক্ষণ করি। (7) নিজ থালা বাসন সব সময় নিজেকেই খাবার আগে পরিস্কার করতে হবে। (8) রাঁধুনিরা মাসে দুবার সার্ফ জল দিয়ে থালাবাসন পরিস্কার করে। (9) প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কেউ বাড়ি যেতে পারবে না। (10) ক্লাস চলাকালীন কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। (11) দুদিনের বেশী কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকিলে অবশ্যই অভিভাবকের চিঠি বাধ্যতামূলক। (12) স্কুল ছুটির পর দুজন সুইপার পুরোবিদ্যালয় পরিস্কার করে। (13) মাসে একটিবার অভিভাবকদের নিয়ে আমরা সাধারণ সভা করি। (14) কোনো অভিযোগ থাকলে নির্ধারিত complain box এ অভিযোগ লিখিত আকারে জানাতে হবে। (15) কোনো সদুপদেশ থাকলে অবশ্য আমাদের কে যে কেউ জানাতে পারেন। (16) মিড্ ডে মিল এর সময় যে কোনো অভিভাবক ও কমিটির সদস্য পর্যবেক্ষণ করতে পারেন। (17) সংসদের নিয়মাবলী অনুযায়ী আমরা শিশুসংসদ গঠন করেছি এবং তারা সবকিছু পর্যবেক্ষণ করে।(18) মিড্ ডে মিলের আনাজ কাটা,রান্না করা ও খাবার পরিবেশন করার সময় কুকার ও হেল্পারদের ইউনিফর্ম বাধ্যতামূলক। (19) মিড্ ডে মিলের সময় ছাত্রছাত্রীদের সঠিক পরিমানে খাবার পরিবেশন করা হচ্ছে কিনা,সেটা শিক্ষক ও শিক্ষিকাগনের পর্যবেক্ষণ করা বাধ্যতামূলক। (20) প্রত্যেক শ্রেণী কক্ষে ডাস্টবিন এ ময়লা ফেলা বাধ্যতামূলক।