Rules & Regulations

-বিদ্যালয়ের নিয়মাবলি-

  • ২রা জানুয়ারী থেকে শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু হয়। ওই দিন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বই দেওয়া হয় ।

  • বিদ্যালয়ের প্রাক্ প্রাথমিক শ্রেণী  থেকে চতুর্থ  শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর পঠন পাঠন চলে সোমবার থেকে শনিবার পর্যন্ত।

  • প্রতিদিন বিদ্যালয় শুরু হয় সকাল ৬.২০মিঃ থেকে।  প্রার্থনা হয় ৬.২০মিঃ থেকে ৬.৩০মিঃ পর্যন্ত।  প্রত্যেক ছাত্রী ও শিক্ষিক ও শিক্ষিকার প্রার্থনায় যোগদান করা বাধ্যতা মূলক। 

  • প্রত্যেক ছাত্রীর স্কুলের নির্দিষ্ট  পোষাক ও পরিচয়পত্র পরা বাধ্যতা মূলক।

  • ৬.২০মিঃ এ প্রার্থনার ঘন্টা পড়ার সাথে,  ছাত্রীদের প্রত্যেককে শ্রেনীবদ্ধ  ভাবে প্রার্থনার সারিতে দাঁড়াতে হবে। প্রার্থনায় প্রতিদিন প্রার্থনা সংগীত ও স্বাস্থ্য বিধান গান করা হবে । তারপর মহাপুরুষের বাণী পাঠের মধ্যদিয়ে প্রার্থনা সমাপ্ত হবে । 

  • প্রার্থনা সমাপ্ত হওয়ার পর ছাত্রীদের সারিবদ্ধ ভাবে শৃঙ্খলা রক্ষা করে নিজ নিজ শ্রেণী কক্ষে বসতে হবে ।

  • ৬.৩০মিঃএ প্রথম ক্লাস শুরুর ঘন্টা পড়ে ।  প্রথম ক্লাসের সময় সূচি ৬.৩০মিঃ থেকে ৭.১৫মিঃ পর্যন্ত।

  • ২য় ক্লাসের সময় সূচি ৭.১৫ মিঃ থেকে ৭.৫৫ মিঃ পর্যন্ত, ৩য় ক্লাসের সময় সূচি ৭.৫৫ মিঃ থেকে ৮.৩০ মিঃ পর্যন্ত। 

  • সোমবার থেকে শুক্রবার ৮.৩০মিঃ থেকে ৯.০০মিঃ  পর্যন্ত  টিফিন।

  • সোমবার থেকে শুক্রবার ৯.০০মিঃ থেকে ৯.৩০ মিঃ পর্যন্ত প্রাক্ প্রাথমিক, প্রথম ও  দ্বিতীয় শ্রেণীর শেষ পিরিয়ড। ৯.৩০ মিঃএ   মিডডে মিল গ্রহনের পর  প্রাক্ প্রাথমিক, প্রথম ও  দ্বিতীয় শ্রেণীর ছুটি ।

  • শনিবার  ৮.৩০মিঃএ মিডডে মিল গ্রহনের পর প্রাক্ প্রাথমিক, প্রথম ও  দ্বিতীয় শ্রেণীর ছুটি ।

  • সোমবার থেকে শুক্রবার ৯.৩০ মিঃ থেকে ১০.০০মিঃ পর্যন্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর শেষ পিরিয়ড । ১০.০০মিঃ  মিডডে মিল গ্রহনের পর ৩য় ও ৪র্থ শ্রেণীর ছুটি ।

  • শনিবার  ৯.০০মিঃ  মিডডে মিল গ্রহনের পর  ৩য় ও ৪র্থ শ্রেণীর ছুটি ।

  • সোমবার থেকে শুক্রবার ১০.৩০মিঃ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দৈনন্দিন কর্মসূচি সেই দিনের মত শেষ হয় ।

  • শনিবার  ৯.৩০মিঃ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দৈনন্দিন কর্মসূচী সেই দিনের মত শেষ হয় ।

  • সোমবার থেকে শুক্রবার  ৯.৩০মিঃ থেকে ১০.০০মিঃ এবং শনিবার ৮.৩০মিঃ  থেকে ৯.০০মিঃ মধ্যে অভিভাবক অভিভাবিকা গণ প্রধান শিক্ষিকার সহিত  প্রয়োজনে দেখা করতে পারেন।

  • কোনো ছাত্রী পর পর ৩ দিন অনুপস্থিত থাকলে শ্রেণী শিক্ষক বা শিক্ষিকাকে সঠিক কারন জানিয়ে লিখিত ছুটির অবেদন করা বাধ্যতা মূলক।

  • অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে ছুটির অবেদনের সাথে চিকিৎসকের  শংসাপত্র দেওয়া বাধ্যতা মূলক।

  • শিক্ষাবর্ষের প্রথমে সমস্ত অভিভাবক অভিভাবিকা গণ কে নিয়ে শ্রেণী ভিত্তিক  পৃথক সভা করে, তাদের বিদ্যালয়ের নিয়ম অবগত করানো হয় ।

  • একটি শিক্ষাবর্ষে বিদ্যালয়ে তিনবার "নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন" (CCE) পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয় ।

  • ১ম পর্ব -  জানুয়ারি থেকে এপ্রিল।

  • ২য় পর্ব - মে থেকে আগস্ট।

  •  ৩য় পর্ব - সেপ্টেম্বর থেকে ডিসেম্বর।

  • প্রত্যেক মূল্যায়নের আগে অভিভাবক অভিভাবিকা গণের সহিত ওই মূল্যায়নের পঠন পাঠন, মূল্যায়ন ও মূল্যায়ন সূচি নিয়ে  আলোচনা করা হয়।  প্রত্যেক পর্বের মূল্যায়নের শেষে অভিভাকগণকে উত্তর পত্র দেখানো হয়।