
৬.২০মিঃ এ প্রার্থনার ঘন্টা পড়ার সাথে, ছাত্রীদের প্রত্যেককে শ্রেনীবদ্ধ ভাবে প্রার্থনার সারিতে দাঁড়াতে হবে। প্রার্থনায় প্রতিদিন প্রার্থনা সংগীত ও স্বাস্থ্য বিধান গান করা হবে । তারপর মহাপুরুষের বাণী পাঠের মধ্যদিয়ে প্রার্থনা সমাপ্ত হবে ।
প্রার্থনা সমাপ্ত হওয়ার পর ছাত্রীদের সারিবদ্ধ ভাবে শৃঙ্খলা রক্ষা করে নিজ নিজ শ্রেণী কক্ষে বসতে হবে ।
৬.৩০মিঃএ প্রথম ক্লাস শুরুর ঘন্টা পড়ে । প্রথম ক্লাসের সময় সূচি ৬.৩০মিঃ থেকে ৭.১৫মিঃ পর্যন্ত।
২য় ক্লাসের সময় সূচি ৭.১৫ মিঃ থেকে ৭.৫৫ মিঃ পর্যন্ত, ৩য় ক্লাসের সময় সূচি ৭.৫৫ মিঃ থেকে ৮.৩০ মিঃ পর্যন্ত।
সোমবার থেকে শুক্রবার ৮.৩০মিঃ থেকে ৯.০০মিঃ পর্যন্ত টিফিন।
সোমবার থেকে শুক্রবার ৯.০০মিঃ থেকে ৯.৩০ মিঃ পর্যন্ত প্রাক্ প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শেষ পিরিয়ড। ৯.৩০ মিঃএ মিডডে মিল গ্রহনের পর প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছুটি ।
শনিবার ৮.৩০মিঃএ মিডডে মিল গ্রহনের পর প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছুটি ।
সোমবার থেকে শুক্রবার ৯.৩০ মিঃ থেকে ১০.০০মিঃ পর্যন্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর শেষ পিরিয়ড । ১০.০০মিঃ মিডডে মিল গ্রহনের পর ৩য় ও ৪র্থ শ্রেণীর শ্রেণীর ছুটি ।
শনিবার ৯.০০মিঃ মিডডে মিল গ্রহনের পর ৩য় ও ৪র্থ শ্রেণীর শ্রেণীর ছুটি ।
সোমবার থেকে শুক্রবার ১০.৩০মিঃ বিদ্যালয় প্রাথমিক বিভাগের দৈনন্দিন কর্মসূচি সেই দিনের মত শেষ হয় ।
শনিবার ৯.৩০মিঃ বিদ্যালয় প্রাথমিক বিভাগের দৈনন্দিন কর্মসূচী সেই দিনের মত শেষ হয় ।
সোমবার থেকে শুক্রবার ৯.৩০মিঃ থেকে ১০.০০মিঃ এবং শনিবার ৮.৩০মিঃ থেকে ৯.০০মিঃ মধ্যে অভিভাবক অভিভাবিকা গণ প্রধান শিক্ষিকার সহিত প্রয়োজনে দেখা করতে পারেন।