Rules & Regulations

১) প্রতিদিন বেলা ১০টা ৫০ মিনিটে বিদ্যালয় নির্ধারিত পোশাক পরে সুশৃঙ্খলভাবে প্রার্থনায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।

২) বিদ্যালয়ের মোট কার্য দিবসের শতকরা ৭৫ দিন ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

৩) বিশেষ কারণে দীর্ঘদিন অনুপস্থিতির জন্য অভিভাবককে শ্রেণি শিক্ষক /প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে সাক্ষাতে এর কারণ জানাতে হবে।

৪) প্রধান শিক্ষক মহাশয়ের অনুমতি ছাড়া বিদ্যালয় চলাকালীন ছাত্র-ছাত্রীদের বাড়ি বা অন্যত্র যাওয়া চলবে না।

৫) বিদ্যালয়ের ব্যবহার্য জিনিসপত্র যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, আলো, পাখা প্রভৃতির ক্ষতি সাধন শাস্তিযোগ্য ও জরিমানাযোগ্য অপরাধ।

৬) বিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের যোগদান করা ও সহযোগিতা করা বাধ্যতামূলক।

৭) 'আদর্শ পরিবেশে মাতা-পিতাই হলেন শ্রেষ্ঠ শিক্ষক'। তাই ছাত্র-ছাত্রীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে সংবাদ নেওয়ার জন্য অভিভাবক অভিভাবিকাদের মাঝে-মধ্যেই বিদ্যালয়ে আসতে হবে।

৮) বিদ্যালয়ের মাতা-শিক্ষক সমিতির সভায় সকল অভিভাবিকাদের নিয়মিত উপস্থিত থাকা বাঞ্ছনীয়।