
১। প্রত্যেক ছাত্র / ছাত্রীকে বিদ্যালয়ের নির্দিষ্ট পােশাক ও পরিচয় পত্রের কার্ড পরে বিদ্যালয়ে আসতে হবে । পরিচয়পত্র নষ্ট করলে কিংবা হারিয়ে গেলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে অতিরিক্ত কার্ড সংগ্রহ করতে হবে ।
২। বিদ্যালয়ের কার্য আরম্ভের নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পূর্বে ছাত্র / ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হতে হবে ।
৩। সংকেত ধ্বনির সঙ্গে সঙ্গে নিরবতার সহিত প্রার্থনা সভায় সমবেত হতে হবে । প্রার্থনা সভায় প্রত্যেকের উপস্থিত আবশ্যিক ।
৪। বিদ্যালয় আরম্ভ হওয়ার পর কেউ বাইরে যাবে না । টিফিনের সময় বিদ্যালয় বা খেলার মাঠের মধ্যেই ছাত্র - ছাত্রীরা থাকবে । অনুমতি ছাড়া বিদ্যালয়ের বাইরে যাওয়া শাস্তিযােগ্য অপরাধ
৫। শ্রেণিশিক্ষক / শিক্ষিকা প্রত্যেক শ্রেণিতে তিনজন করে মনিটর নির্বাচন করে দেবেন , শ্রেণি সংক্রান্ত ব্যাপারে একমাত্র মনিটরই শিক্ষক / শিক্ষিকাগণের সহিত সাক্ষাৎ করবে ।
৬। বিদ্যালয় চলাকালীন বারান্দা বা শ্রেণিকক্ষের বাহিরে চলাফেরা করা নিষিদ্ধ ।
৭। বিদ্যালয়ের সকল অনুষ্ঠানে ছাত্র / ছাত্রীদের যােগদান আবশ্যিক ।
৮। প্রতি শ্রেণিতে নাম অন্তর্ভূক্তির জন্য প্রত্যেক ছাত্র / ছাত্রীকে বিদ্যালয়ের নির্দিষ্ট শেসান ফি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে ।
৯। সর্বশিক্ষা প্রকল্পের মাধ্যমে পঞ্চম - অষ্টম শ্রেণি পর্যন্ত সপ্তাহের ছয় দিন অর্থাৎ সােমবার থেকে শনিবার পর্যন্ত দৈনিক প্রত্যেক ছাত্র - ছাত্রীর মধ্যাহ্নকালীন ( মিড - ডে - মিল ) আহারের ব্যবস্থা আছে ।
১০। দিনলিপিতে উপযুক্ত কারণ ও স্বাক্ষর না থাকলে কোনাে অজুহাতে ছাত্র / ছাত্রীকে বিদ্যালয় ছাড়ার অনুমতি দেওয়া হবে না ।
১১। বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত পরিষ্কার পােশাক পরা ছাত্র - ছাত্রীদের অবশ্যই পালনীয় কর্তব্য ।
১২। টিফিনের সময় টিফিন শেষের সতর্কীকরণ ঘন্টা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে শান্তভাবে শ্রেণিকক্ষে এসে ছাত্র - ছাত্রীদের বসতে হবে । ক্লাসের ঘন্টা দেওয়ার পর আর কোন প্রকারে বাইরে থাকা যাবে না ।
১৩। কোন ছাত্র - ছাত্রী বিদ্যালয়ে একটানা তিনদিনের বেশি অনুপস্থিত হলে অভিভাবককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে হবে , অন্যথায় শিক্ষার্থীকে বাড়ী পাঠিয়ে দেওয়া হবে ।
১৪। দ্বিতীয় ঘন্টা ও পঞ্চম ঘন্টার পরে ছাত্র - ছাত্রীদের শ্রেণিকক্ষের বাহিরে বের হওয়া কঠোরভাবে নিষিদ্ধ ।
১৫। সহপাঠীদের প্রতি বন্ধুসুলভ আচরণ করবে । কোনাে রকম উজ্জ্বল ও ঔদ্ধত্য আচরণ বরদাস্ত করা হবে না ।
১৬। পরীক্ষার সময় পরীক্ষা কক্ষে বই খাতা মােবাইল , ক্যালকুলেটর নিয়ে প্রবেশ নিষিদ্ধ ।
১৭। পরীক্ষা সংক্রান্ত কোন ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করলে উক্ত পরীক্ষা বাতিল বলে গণ্য হবে । এই অপরাধ পর পর দুবার করলে সংশ্লিষ্ট ছাত্রকে বাধ্যতামূলক ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে ।
১৮। প্রথম পর্যায়ক্রমিক মূল্যয়ণ ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূ Uায়নের উত্তর পত্র অভিভাবকের স্বাক্ষর করে বিষয় শিক্ষককে দুদিনের মধ্যে অবশ্যই ফেরৎ দিতে হবে । তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণের উত্তরপত্র শ্রেণিকত্রে মধ্যে দেখে বিষয় শিক্ষককে ফেরৎ দিতে হবে ।
১৯। প্রতিটি শিক্ষার্থীকে আচার আচরণে , পােশাক পরিচ্ছদে কথাবার্তায় সৃষ্ট , ভদ্র ও রুচিশীল হতে হবে ।
২০ | ছাত্রদের হাতে কোন প্রকার চেন , বালা কিংবা জামা প্যান্টে কোন স্টিকার লাগানাে । থাকবে না । গলায় সােনার চেন পরা যাবে না । শ্রেণিকক্ষে টুপি পরে বসা যাবে না । ছাত্রদের মাথায় চুল ছােট করে কাটতে হবে ও জামা ‘ ইন ’ করে পরতে হবে ।
২১। ছাত্রীরা কানে ছােট আকারের বসা দুল পরতে পারে । তবে তা সম্পূর্ণ নিজ দায়িত্বে । চুল খুলে আসা চলবে না । সযত্নে বেঁধে আসতে হবে সাদা ফিতে দিয়ে ।
২২। মােবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না । মােবাইল ফোন কাউকে ব্যবহার করতে দেখা গেলে ফোন বাজেয়াপ্ত করা হবে ।
২৩। শ্রেণিকক্ষে কোন শিক্ষার্থী সহপাঠীর কোন বই , খাতা , পেন , টাকা ইত্যাদি চুরি করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে ।
২৪। বিদ্যালয়ের সভাসমিতি , খেলা - ধুলা ও সমাজ সেবা প্রকল্পে যােগদান করা ছাত্র - ছাত্রীদের বাধ্যতামূলক ।
২৫।বিদ্যালয়ের যাবতীয় সম্পদ ছাত্র - ছাত্রীদের নিজস্ব সম্পদ , তাই বিদ্যালয়ের সম্পদ সুনাম এবং প্রবিত্রতা অক্ষুন্ন রাখতে শিক্ষার্থীদের সদাসর্বদা সচেষ্ট থাকতে হবে ।
২৬। সমস্যার সম্মুখীন অভিভাবকগণ সরাসরি প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যােগাযােগ করবেন । তাদের পুত্র - কন্যাদের পড়াশুনার প্রতি যেমন যত্নবান হবেন তেমন বিদ্যালয়ের নিয়মকানুন যেন তাদের সন্তানরা মেনে চলে সেই ব্যাপারে উৎসাহ যােগাবেন ।
২৭। বিদ্যালয়ে দৃশ্যদূষণ করা চলবে না । দৃষ্টিকটু আচরণে কঠোর শাস্তি পেতে হবে ।
২৮। প্রত্যেক শ্রেণিকক্ষে একটি করে ডাস্টবিন রাখতে হবে । নােংরা ও অব্যবহার্য অংশ ডাস্টবিনে ফেলতে হবে ।
২৯। নবম থেকে দ্বাদশ শ্রেণি ছাত্র - ছাত্রীদের বিদ্যালয়ে শতকরা ৭০ ( সত্তর ) দিন উপস্থিত থাকতে হবে । অন্যথায় জরিমানা হবে ।