Rules & Regulations

ছাত্র ছাত্রীদের অবশ্য পালনীয় কর্তব্য সমূহ

নিয়ম শৃঙ্খলা জীবনের সর্বক্ষেত্রে যেমন প্রয়োজন বিদ্যালয়ের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র-ছাত্রীদের পক্ষে এই নিয়ম মেনে চলাটা বাধ্যতামূলক ।

১) প্রত্যেক ছাত্র-ছাত্রীকে 10:45 মিনিট এর ঘন্টা বাজার সাথে সাথে প্রার্থনা সভায় উপস্থিত হতে হবে  । প্রার্থনার শেষে সারিবদ্ধ ভাবে নিজ নিজ শ্রেণিকক্ষে যেতে হবে ।

২) বিদ্যালয় পাঠদান কার্য সকাল 10:50 মিনিট থেকে বিকাল 4:30 মিনিট পর্যন্ত । এই সময়সীমার মধ্যে ছাত্র-ছাত্রীদের বিনা অনুমতিতে বিদ্যালয় পরিত্যাগ করা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে ।

৩) বিদ্যালয়ের পোশাক ও ব্যাচ ব্যবহার বাধ্যতামূলক

স্কুল ইউনিফর্ম

বালক - নেভি ব্লু প্যান্ট ও সাদা শার্ট

বালিকা- ( অষ্টম শ্রেণী পর্যন্ত) নেভি ব্লু স্কার্ট ও সাদা ফ্রক

বালিকা- (নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত) নীল পাড় যুক্ত সাদা শাড়ি

৪) বিদ্যালয়ের কার্যকরী দিবসের শতকরা 70 দিন ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে হবে । নচেৎ নির্বাচনী পরীক্ষায় বসতে দেওয়া হবে না ।

৫) শ্রেণীকক্ষে মনিটরের নির্দেশ প্রতি ছাত্রছাত্রীকে মানতে হবে । 5 মিনিটের মধ্যে ক্লাসে শিক্ষকের অনুপস্থিতি প্রধান শিক্ষকের গোচরে আনতে হবে ।

৬) টিফিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষে প্রবেশ করতে হবে ।

৭) শ্রেণিকক্ষের কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়লে শিক্ষক মহাশয়দের গোচরে আনতে হবে ।

৮) ছাত্র-ছাত্রীদের কোন অসুবিধা থাকলে শ্রেণি শিক্ষক অথবা প্রধান শিক্ষককে জানাতে হবে ।

৯) টিফিন, পানীয় জল স্কুলের নির্ধারিত স্থানে খাবে । উচ্ছিষ্ট যত্রতত্র ফেলে বিদ্যালয়ের পরিবেশ নোংরা করা চলবে না । করলে তা নিজেদের পরিষ্কার করতে হবে ।

১০) প্রগতি পত্র অভিভাবকদের স্বাক্ষর করে সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে । নষ্ট হলে বা হারিয়ে গেলে নির্ধারিত জরিমানা দিতে হবে ।

১১) বিদ্যালয় চলাকালীন কোন কারণবশতঃ বিদ্যালয়  পরিত্যাগ করতে হলে নির্দিষ্ট কারণ উল্লেখ করে স্কুল লিভিং রেজিস্টারে নাম লিপিবদ্ধ করে যেতে হবে ।

১২) বিদ্যালয়ের কোন সামগ্রীর ক্ষতি করলে অপরাধী ছাত্র-ছাত্রী শাস্তি পাবে এবং আর্থিক দন্ড পেতে হবে ।

১৩) নির্বাচনী অথবা বাৎসরিক পরীক্ষার পূর্বে এডমিট কার্ড সংগ্রহ করতে হবে ।

১৪) প্রতিদিনের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক সঙ্গে করে আনতে হবে ।

১৫) সমস্ত ছাত্র-ছাত্রীদের আয়রন ট্যাবলেট এবং কৃমিনাশক ট্যাবলেট খাওয়া বাধ্যতামূলক ।