Rules & Regulations

বিদ্যালয়ের নিয়মাবলী 

১)নিয়মিত ভাবে প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে ।

২)বিদ্যালয় কর্তৃক নির্ধারিত পোষাক ও পরিচয় পত্রসহ পরিষ্কার পরিচ্ছন্সভাবে বিদ্যালয়ে আসতে হবে।

৩)প্রার্থনা সমাপ্তির পর শ্রেলীকক্ষে গিয়ে নীরবতা অবশ্য পালনীয় ।

৪)বিদ্যালয় প্রাঙ্গনে ও শ্রেণীকক্ষের সামনে অযথা ঘোরাফেরা পরিহার করতে হবে।

৫)টিফিনের পর ক্লাসে অনুপস্থিত থাকলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য: হবে।

৬)বিদ্যালয়ে ছাত্র / ছাত্রীর উপস্থিতি নিয়মিত হওয়া বাচ্ছনীয়, অনুপস্থিত হলে: ছাত্র / ছাত্রীকে উপযুক্ত কারণ উল্লেখ করে অভিভাবক / অভিভাবিকার স্বাক্ষর সহ পরদিন শ্রেণী শিক্ষকের নিকট আবেদন জমা দিতে হবে।

৭) সমস্ত ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

৮) বিদ্যালয়ে নির্ধারিত ছুটির পূর্বে কোনো ছাত্র/ছাত্রীর বিদ্যালয় ত্যাগ করার প্রয়োজন হলে প্রধান শিক্ষক / শ্রেণী শিক্ষকের অনুমতি নিতে হবে।

৯) বিদ্যালয় ছুটি না হওয়া পর্য্যন্ত কোনো ছাত্র / ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করতে পারবেনা ।

১০) বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, দেওয়াল এবং বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছকস রাখা অবশ্য কর্তব্য ।

১১) বিদ্যালয়ের কোন সম্পত্তি যথা- আসবাব পত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদির ক্ষতি সাধন করলে জরিমানা দিতে হবে।

১২) শতকরা ৭৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। অন্যথায় পরীক্ষায় নিয়মিত ছাত্র- ছাত্রী হিসাবে গণ্য হবে না। (বিশেষতঃ একাদশ ও ছাদশ: শ্রেণীর ছাত্রছাত্রী) ।

১৩)বিদ্যালয় বা বিদ্যালয়ের বাইরে অশোভন আচরণ বা আলোচনা, বিশৃগ্থলা: সৃষ্টির প্রচেষ্টা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

১৪) বিদ্যালয়ে পালনীয় দিবসগুলিতে এবং বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্র / ছাত্রীদের যোগদান আবশ্যক।

১৫) বিদ্যালয় শ্রেণীকক্ষ বা বিদ্যালয় প্রাঙ্গনে মোবাইল এর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

১৬) বিদ্যালয়ে নেশার দ্রব্য আনা এবং ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

১৭) বিদ্যালয়টি এলাকার গর্ব। এটি জাতীয় সম্পত্তি ।এর সুরক্ষা,সম্মান ,সুনাম অ মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমদের সবার।