Rules & Regulations

১.প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা ও বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলী তে অংশগ্রহণ করতে হবে ।

২.ভর্তির সময় এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পরবর্তী শ্রেণীতে খাতায় নাম তোলার সময় বিদ্যালয়ের ফিস জমা দিতে হবে ।

৩.যে কোন সার্টিফিকেট নিতে হলে অন্তত 3 দিন পূর্বে ভর্তির বছর উল্লেখ করে আবেদন করতে হবে ।

৪.বিদ্যালয় এর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সক্রিয় সহযোগিতা একান্তভাবে কাম্য।

৫. প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের প্রার্থনা সভায় অবশ্যই যোগ দিতে হবে। কোনভাবেই দেরী করে বিদ্যালয়ে আসা যাবেনা।

৬. বছরে শতকরা ৭৫ দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

৭. বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের পোশাক পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।(ছাত্রীদের সাদা ব্লাউজ , নীল স্কার্ট ও ছাত্রদের সাদা জামা, নীল প্যান্ট। নবম ও দশম শ্রেনির ছাত্রীদের সাদা চুড়িদার, নীল ওড়না)

৮. প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের আচরণ বিধি মেনে চলতে হবে।

৯. অভিভাবক/ অভিভাবিকাদের লিখিত আবেদনপত্র ছাড়া কোনো ছাত্র-ছাত্রীকে ছুটির আগে বিদ্যালয় ত্যাগের অনুমতি দেওয়া হবেনা।

১০. বিদ্যালয়ে কোন দিন অনুপস্থিত থাকলে পরদিন শ্রেনিশিক্ষককে কারণ দর্শিয়ে পত্র দিতে হবে।

১১. ক্লাস ও পরীক্ষা চলাকালীন ছাত্র-ছাত্রীদের কোনরকম বিশৃঙ্খল আচরণ ও অসদোপায় বরদাস্ত করা হবে না।

১২. বিদ্যালয় চলাকালীন কোন ছাত্রছাত্রীর অকারণে বারান্দায় ঘোরাঘুরি করা নিষেধ।

১৩. শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোন কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকা যাবে না।

১৪. বিদ্যালয় চলাকালীন কোনো অভিভাবক/অভিভাবিকা শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবেন না।