
নিয়মাবলী
প্রার্থনা
১।
মাদ্রাসার পঠনপাঠন শুরু হবে ১০.৫০ মিনিটে এবং প্রার্থনা হবে ১০.৪০ মিনিটে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে অবশ্যই প্রতিদিন প্রার্থনায় যোগদান করতে হবে।
উপস্থিতি
১
। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শতকরা ৭০ দিন মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে অন্যথায় বার্ষিক পরীক্ষায় বসতে পারবে না।
২। কোন ছাত্র-ছাত্রী মাদ্রাসায় অনুপস্থিত থাকলে অভিভাবকের কাছ থেকে অবশ্যই উপযুক্ত কারণ দেখিয়ে দিনলিপি পূরণ করে আনতে হবে। অসুস্থতার জন্য অনুপস্থিতিতে ডাক্তারের সার্টিফিকেটসহ অভিভাবকের চিঠি আনতে হবে।
মোবাইল ফোন-এর বিধি নিষেধ
১। মাদ্রাসায় মোবাইল ফোন নিয়ে আসা ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। যদি কেউ মাদ্রাসায় মোবাইল ফোন ব্যবহার করে তাহলে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হবে এবং শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হতে পারে)
আপাৎকালীন ছুটি
১। কোন ছাত্র-ছাত্রীর মাদ্রাসায় এসে অসুস্থতার কারণে ছুটি প্রয়োজন হলে দিনলিপির মাধ্যমে শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে হবে। কোন ভাবেই দিনলিপি ছাড়া ছুটি মঞ্জুর করা হবেনা।
17 35
A
২। কোন বিশেষ কারণে ছুটি প্রয়োজন হলে দিনলিপির মাধ্যমে অভিভাবক/ অভিভাবিকা প্রধান শিক্ষকের কাছে আবেদন করবেন।
ছাত্র-ছাত্রীদের অন্যান্য পালনীয় কর্তব্য
১। প্রত্যেকদিন নির্দিষ্ট পোষাক পরিধান করে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাদ্রাসায় আসতে হবে।
২। মাদ্রাসার প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলাপরায়ন হতে হবে এবং তাদেরকে নির্দেশ মোতাবেক কাজ করতে হবে।
৩। শ্রেণিকক্ষের মধ্যে নিয়মশৃঙ্খলা বজায় রাখবে এবং মনিটরের সঙ্গে সর্বদা সহযোগিতা করবে। মাদ্রাসায় কেউ ঘড়ি বা কোন দামী জিনিস আনবে না।
৪। প্রত্যেকদিন দিনলিপি নিয়ে আসবে।