
বিদ্যালয়ের বার্ষিক পঠন-পাঠনের সময়কাল হল জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনটি পর্বে মূল্যায়ন করা হয়। প্রথম পর্ব হলো জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। দ্বিতীয় পর্ব মে থেকে আগস্ট মাস পর্যন্ত এবং তৃতীয় পর্ব হলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। মূল্যায়ন শেষে শিশুদের মূল্যায়ন পত্র দেয়া হয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় নভেম্বর মাসে।