Admissions

 ২০২১ এর শিক্ষাবর্ষে ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি

২০২১ এর শিক্ষাবর্ষে ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হল। নতুন ভাবে এই ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ রাজ্য শিক্ষা দপ্তর প্রবর্তিত বাংলার শিক্ষা পোর্টালের দ্বারা কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত। ইচ্ছুক অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, তারা আগামী ০২.১২.২০ থেকে ০৯.১২.২০ মধ্যে বাংলার শিক্ষা পোর্টাল (www.banglarshiksha.gov.in) বা বাংলা সহায়তা কেন্দ্র (bangla sahayata kendra) বা বিদ্যালয় সাইট থেকে (https://school.banglarshiksha.gov.in/ws/website /index/19110211602) ডাউনলোড করে, যথাযথ পূরন করে নিম্নেদেওয়া নথিপত্র পত্র সহ উপরোক্ত সময়ের মধ্যে বিদ্যালয়ে, যে কোন কাজের দিন বেলা ১১.৩০ টা থেকে ২.০০টার মধ্যে জমা দিন। গৃহীত আবেদন পত্র নির্দেশিকা অনুসারে যাচাইয়ের পর বৈধ আবেদন কারীদের মধ্যে অনুষ্ঠিতব্য লটারী প্রক্রিয়ায় ভর্তির জন্য নির্দিষ্ট তালিকা তৈরি করা হবে। লটারি সূচী আগামী ১১.১২.২০ থেকে ১৬.১২.২০ এর মধ্যে কোন একদিন অনুষ্ঠিত হবে এবং বিদ্যালয়ের সাইটে জানিয়ে দেওয়া হবে। লটারিতে নির্বাচিত তালিকা থেকেই ১৮.১২.২০.থেকে ২৫.১২.২০ এর মধ্যে সংশ্লিষ্ট ছাত্রদের ভর্তির কাজ সম্পন্ন করা হয়েছে হবে।                               
 আবেদনপত্র জমা দেওয়ার সময়ে যে নথিপত্র সাথে দিতে হবে :- 
১। বিদ্যালয় নিকটবর্তী স্থায়ী বাসস্থানের সমর্থনে ছাত্রের আধার বা অভিভাবকের আদার/ভোটার আইডি 
২। ছাত্রের জন্ম তারিখ সম্বলিত শংসাপত্র 
৩। সংরক্ষণ ভুক্ত হলে ( SC/ST/OBC-A/OBC-B/CWSN(বিশেষ চাহিদা সম্পন্ন শিশু) তার সমর্থনে নির্দিষ্ট কতৃপক্ষের শংসাপত্র, ছাত্রের না থাকলে পিতার  (আসল কপি)
 ৪। ছাত্রের ২ কপি সাম্প্রতিক কালের পাশপোর্ট সাইজের ছবি 
৫। ছাত্রের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার নথি। সকল জেরক্স নথি গুলি ছাত্রের দ্বারা স্বপ্রত্যয়িত হতে হবে (self attested)              
 
ভর্তির জন্য শর্ত :-       
  ১। আবেদনকারী ছাত্রকে অবশ্যই বিদ্যালয়ের নিকট বর্তী এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।         
  ২। বয়স সীমা :- ৫ম শ্রেণীর জন্যে - ১০ বছর বা ততোধিক কিন্তু ১১ এর নীচে ,     
                          ৬ষ্ঠ শ্রেণীর জন্যে - ১১বছর বা ততোধিক কিন্তু ১২ এর নীচে,         
                          ৭ম শ্রেণীর জন্যে - ১২ বছর বা ততোধিক কিন্তু ১৩ এর নীচে,                                           
                          ৮ম শ্রেণীর জন্যে - ১৩ বছর বা ততোধিক কিন্তু ১৪ এর নীচে।
সকল ক্ষেত্রেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ৪ মাসের অতিরিক্ত ছাড় পাওয়া যাবে (সরকারী নির্দেশ অনুযায়ী) সরকারী নির্দেশ অনুযায়ী নিম্ন তালিকা অনুসারে সংশ্লিষ্ট ছাত্রদের জন্য আসনগুলি সংরক্ষিত থাকবে   SC-22%,ST-6%,OBC(A)-10%,OBC(B)-7%, CWSN(বিশেষ চাহিদাসম্পন্ন) - 3%।  সমগ্র প্রক্রিয়াটি শিক্ষা বিভাগ থেকে প্রবর্তিত নির্দেশনামা 624-SE(EE)/1OM-186/2010,dt 25.11.12 দ্বারা পরিচালিত ও প্রভাবিত। 
        নির্দেশিকা অনুযায়ী ভর্তি বিষয়ক যাবতীয় যোগাযোগ করতে হবে একমাত্র অভিভাবকদেরকেই এবং কোভিড ১৯ প্রটোকল অনুযায়ী বিদ্যালয়ে কোন অভিভাবক ছাত্রকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করবেন না।
 
*** ভর্তির সময় বাংলার শিক্ষা পোর্টাল এর ট্রান্সফার সার্টিফিকেট আনতে না পারলে ট্রান্সফার সার্টিফিকেটের সঙ্গে Student DCF Form পূরণ করে ভর্তির সময় জমা দিতে হবে ।

NCC Admission notice

https://drive.google.com/file/d/10IC7ZKApb-hCGCJ_cxkAkpDEXuN11WXm/view?usp=drivesdk

NCC Admission notice

https://drive.google.com/file/d/10IC7ZKApb-hCGCJ_cxkAkpDEXuN11WXm/view?usp=drivesdk