Notice / Assignment


...

NCC Admission 2021


...

...

...

১০ম শ্রেণীর ছাত্রদের (২০২১ শিক্ষা বর্ষ), যারা গত বছরে ৯ম শ্রেণীতে ছিলে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, সরকার পরিচালিত "সবুজসাথী" প্রকল্প ভুক্ত সাইকেল বিতরন সূচী (আমাদের বিদ্যালয়ের জন্যে) প্রকল্প আধিকারিক করন থেকে নির্ধারিত করা হয়েছে আগামী সোমবার অর্থাৎ ০৮.০২.২০২১, বেলা ১১ টায়। ঐদিন গঙ্গাপুর কিষান মান্ডি থেকে সাইকেল গুলি ছাত্রদের মধ্যে বিতরন করা হবে। সংশ্লিষ্ট ছাত্রদের ঐদিন ঐ সময়ে তাদের নিজ নিজ সাম্প্রতিক কালের এক কপি রঙীন ছবি ও স্কুলের আই কার্ডটি নিয়ে বিতরন কেন্দ্র উপস্থিত হয়ে নিজেদের সাইকেল গ্রহন করতে হবে। প্রত্যেক ছাত্রকে তার নিজ অভিভাবককে সাথে নিয়ে  বিতরন কেন্দ্রে যেতে হবে। অন্য সকল ছাত্রকে বিষয়টি জানিয়ে দিতে হবে।                 

     বিঃদ্রঃ :- যদি উক্ত দিনের পূর্বে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয় তাহলে উক্ত কর্মসূচি বাতিল করা হবে (প্রকল্প আধিকারিকের নির্দেশ অনুসারে)



...

2021 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি।

মেধার ভিত্তিতে কিছু শূন্য আসনে বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে ২০২১ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি নেওয়া হবে। আগ্রহী ছাত্র ও অভিভাবকদের উদ্দেশ্যে বলা হচ্ছে উক্ত ভর্তির আবেদন পত্র জমা ও গ্রহন সূচী আগামী ০২.০১. ২১ থেকে ০৯. ০১.২১ পর্যন্ত চলবে। প্রতি কাজের দিন বিদ্যালয় অফিস থেকে ৫০.০০টাকা আদায় দিয়ে আবেদন পত্র সংগ্রহ করা যাবে (বেলা ১১.৩০ থেকে ২.০০টার মধ্যে)       যথাযথ পূরন করা আবেদন পত্রগুলি নিম্নলিখিত নথি সহ উপরোক্ত দিনগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিতে হবে। যে নথি গুলি দিতে হবে :- জন্মতারিখ সম্বলিত শংসাপত্র, যথাযথ পূরন করা DCF এর নিদর্শটির কপি, সংরক্ষণ শ্রেণীভুক্ত হলে তার শংসাপত্র (SC/ST/OBC), ছাত্রের সাম্প্রতিক কালের পাশপোর্ট ছবি, ছাত্রের আধার ID, (না থাকলে পিতার), পূর্বতন বিদ্যালয়ের ত্যাগপত্র, ও শেষ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রগতিপত্র। প্রতিটি নথিই অবশ্যই ছাত্রের দ্বারা প্রত্যয়িত হতে হবে।             আবেদনকারী ছাত্রদের ১১.০১.২১ বেলা ১১.৩০টায় সাক্ষাতকারের জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। নির্বাচিত ছাত্ররা আগামী ১৫.০১.২১ ভর্তির নির্ধারিত ফি আদায় দিয়ে ভর্তি হতে হবে। ভর্তির সময়ে উপরোক্ত নথি গুলোর আসল কপি অবশ্যই সাথে আনতে হবে।


...

...

  ২০২১ এর শিক্ষাবর্ষে ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি

২০২১ এর শিক্ষাবর্ষে ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হল। নতুন ভাবে এই ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ রাজ্য শিক্ষা দপ্তর প্রবর্তিত বাংলার শিক্ষা পোর্টালের দ্বারা কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত। ইচ্ছুক অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে, তারা আগামী ০২.১২.২০ থেকে ০৯.১২.২০ মধ্যে বাংলার শিক্ষা পোর্টাল (www.banglarshiksha.gov.in) বা বাংলা সহায়তা কেন্দ্র (bangla sahayata kendra) বা বিদ্যালয় সাইট থেকে (https://school.banglarshiksha.gov.in/ws/website /index/19110211602) ডাউনলোড করে, যথাযথ পূরন করে নিম্নেদেওয়া নথিপত্র পত্র সহ উপরোক্ত সময়ের মধ্যে বিদ্যালয়ে, যে কোন কাজের দিন বেলা ১১.৩০ টা থেকে ২.০০টার মধ্যে জমা দিন। গৃহীত আবেদন পত্র নির্দেশিকা অনুসারে যাচাইয়ের পর বৈধ আবেদন কারীদের মধ্যে অনুষ্ঠিতব্য লটারী প্রক্রিয়ায় ভর্তির জন্য নির্দিষ্ট তালিকা তৈরি করা হবে। লটারি সূচী আগামী ১১.১২.২০ থেকে ১৬.১২.২০ এর মধ্যে কোন একদিন অনুষ্ঠিত হবে এবং বিদ্যালয়ের সাইটে জানিয়ে দেওয়া হবে। লটারিতে নির্বাচিত তালিকা থেকেই ১৮.১২.২০.থেকে ২৫.১২.২০ এর মধ্যে সংশ্লিষ্ট ছাত্রদের ভর্তির কাজ সম্পন্ন করা হয়েছে হবে।                               
 আবেদনপত্র জমা দেওয়ার সময়ে যে নথিপত্র সাথে দিতে হবে :- 
১। বিদ্যালয় নিকটবর্তী স্থায়ী বাসস্থানের সমর্থনে ছাত্রের আধার বা অভিভাবকের আদার/ভোটার আইডি 
২। ছাত্রের জন্ম তারিখ সম্বলিত শংসাপত্র 
৩। সংরক্ষণ ভুক্ত হলে ( SC/ST/OBC-A/OBC-B/CWSN(বিশেষ চাহিদা সম্পন্ন শিশু) তার সমর্থনে নির্দিষ্ট কতৃপক্ষের শংসাপত্র, ছাত্রের না থাকলে পিতার  (আসল কপি)
 ৪। ছাত্রের ২ কপি সাম্প্রতিক কালের পাশপোর্ট সাইজের ছবি 
৫। ছাত্রের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তার নথি। সকল জেরক্স নথি গুলি ছাত্রের দ্বারা স্বপ্রত্যয়িত হতে হবে (self attested)              
 
ভর্তির জন্য শর্ত :-       
  ১। আবেদনকারী ছাত্রকে অবশ্যই বিদ্যালয়ের নিকট বর্তী এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।         
  ২। বয়স সীমা :- ৫ম শ্রেণীর জন্যে - ১০ বছর বা ততোধিক কিন্তু ১১ এর নীচে ,     
                          ৬ষ্ঠ শ্রেণীর জন্যে - ১১বছর বা ততোধিক কিন্তু ১২ এর নীচে,         
                          ৭ম শ্রেণীর জন্যে - ১২ বছর বা ততোধিক কিন্তু ১৩ এর নীচে,                                           
                          ৮ম শ্রেণীর জন্যে - ১৩ বছর বা ততোধিক কিন্তু ১৪ এর নীচে।
সকল ক্ষেত্রেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ৪ মাসের অতিরিক্ত ছাড় পাওয়া যাবে (সরকারী নির্দেশ অনুযায়ী) সরকারী নির্দেশ অনুযায়ী নিম্ন তালিকা অনুসারে সংশ্লিষ্ট ছাত্রদের জন্য আসনগুলি সংরক্ষিত থাকবে   SC-22%,ST-6%,OBC(A)-10%,OBC(B)-7%, CWSN(বিশেষ চাহিদাসম্পন্ন) - 3%।  সমগ্র প্রক্রিয়াটি শিক্ষা বিভাগ থেকে প্রবর্তিত নির্দেশনামা 624-SE(EE)/1OM-186/2010,dt 25.11.12 দ্বারা পরিচালিত ও প্রভাবিত। 
        নির্দেশিকা অনুযায়ী ভর্তি বিষয়ক যাবতীয় যোগাযোগ করতে হবে একমাত্র অভিভাবকদেরকেই এবং কোভিড ১৯ প্রটোকল অনুযায়ী বিদ্যালয়ে কোন অভিভাবক ছাত্রকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করবেন না।
 
*** ভর্তির সময় বাংলার শিক্ষা পোর্টাল এর ট্রান্সফার সার্টিফিকেট আনতে না পারলে ট্রান্সফার সার্টিফিকেটের সঙ্গে Student DCF Form পূরণ করে ভর্তির সময় জমা দিতে হবে ।

...

Notice for admission in NCC