Our Campus

বিদ্যালয় ক্যাম্পাস বার্তা 
------------------
আমাদের বিদ্যাপ্রতিষ্ঠানের মূল ফটক থেকে ঢুকে বাঁদিকে রয়েছে শিক্ষক,শিক্ষিকা ও সহপ্রধান শিক্ষক ও শিক্ষাকর্মিদের অফিসসহ বসবার কক্ষ এবং কিছু শ্রেণী কক্ষ ।ডানদিকে রয়েছে অফিস কক্ষ তৎসহ প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষ ।তার পাশেই রয়েছে ছাত্রদের জন্য মাল্টিজিম কক্ষ ।
আমাদের বিদ্যাঙ্গণ দেবদারু বৃক্ষ দ্বারা সুসজ্জিত ।সারি সারি দেবদারুপ্রান্তে রয়েছে মহাপ্রাণ মহেশচন্দ্র ভট্টাচার্য,স্বর্গত হেরম্বচন্দ্র ভট্টাচার্য,কনকপ্রভা ভট্টাচার্য ও স্বর্গীয় জাতীয় শিক্ষক স্বর্ণকমল বিশ্বাস মহাশয়ের মর্মর মূর্তি।বিদ্যালয় পরিধিতে রয়েছে নবনির্মিত আন্তঃখেলা কক্ষ ও নির্মীয়মাণ বিপর্যয় মোকাবিলা কক্ষ ।আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সম্পাদক স্বর্গত শান্তিলাল ভট্টাচার্যের নামাঙ্কিত স্থায়ী মঞ্চ রয়েছে আর মঞ্চের ঠিক উপরে রয়েছে প্রায় দুইশো আসন বিশিষ্ট অনুষ্ঠান কক্ষ। ছাত্রদের জ্ঞানপিপাসা নিবারণে স্বর্ণকমল বিশ্বাস স্মৃতি পাঠাগার রয়েছে বিদ্যালয়ের নীচতলে।ছাত্রদের মিড ডে মিল বিতরণের জন্য ও রান্নার জন্য রয়েছে বিরাট কক্ষ ।যেখানে প্রতিদিন সব ছাত্র একসাথে মিড ডে মিল গ্রহণ করে।মিড ডে মিল গ্রহণ এর পর হাত মুখ ধোয়ার কল সারি বন্দি আছে ।পানীয় জলের জন্য একটি টিউবওয়েল আছে । শিক্ষকদের   কক্ষের উপরে দোতলায় রয়েছে ছাত্রদের কিছু পঠন কক্ষ,কম্পিউটার শিক্ষণ কক্ষ,জীববিদ্যা,পদার্থবিদ্যা,রসায়ন বিদ্যা ও ভূগোলের পরীক্ষাগার।আমাদের বিদ্যালয়ের তৃতীয়তলে রয়েছে ছাত্রদের পঠন কক্ষ তৎসহ ক্রেতা সুরক্ষা কক্ষ ।
আমাদের বিদ্যাঙ্গণে শোভা বর্ধন করে খেলাধূলা করবার উপযোগী মাঠ তৎসহ বৃক্ষ দ্বারা সুসজ্জিত একটা পরিখা ।বিদ্যালয়ের চারিদিক ছাত্র সুরক্ষার্থে প্রাচীর রয়েছে ,রয়েছে তিনটি বড়ো গেট ।এছাড়াও রয়েছে 'জল ধরো জল ভরো' প্রকল্পের আয়োজন ।