
সাধারণত প্রতিটি শিক্ষাবর্ষের জন্য ২রা জানুয়ারি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়।
সংশ্লিষ্ট ইংরাজী বছরের ১লা জানুয়ারী তারিখে শিশুর বয়স ৫ বৎসর পূর্ন হলে শিশু প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হতে পারবে, ৬ বৎসর পূর্ণ হলে প্রথম শ্রেণীতে, ৭ বৎসর পূর্ণ হলে দ্বিতীয় শ্রেণীতে, ৮ বৎসর পূর্ণ হলে তৃতীয় শ্রেণীতে ও ৯ বৎসর পূর্ণ হলে চতুর্থ শ্রেণীতে ও ১০ বৎসর পূর্ণ হলে তবেই পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে পারবে।
ভর্তির ফর্ম এর সঙ্গে জন্ম সার্টিফিকেট এবং আধার কার্ডের প্রত্যায়িত নকল জমা দিতে হবে এবং অরিজিনাল শো করাতে হবে।