

আমি শ্রী চন্দন মেটা, কনকনগর ভবসিন্ধু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক। বিগত ৩০-১১-২০২৩ তারিখে বৈকাল ৪:০০ ঘটিকায় আমি এই বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করি। বিদ্যালয়ের ঐতিহ্য, পঠন-পাঠন ও অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। শিক্ষার প্রকৃত বাস্তবায়নে আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ সহযোগিতায় শিক্ষার্থীদের এক সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি বদ্ধপরিকর। শিক্ষা ও শিক্ষাঙ্গনের পূর্ণ বিকাশ সাধনে আমি সকলের পূর্ণ সহযোগিতা প্রার্থনা করি।