History

প্রাক্-স্বাধীনতা আমলের এই প্রাগৈতিহাসিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ১৯৪২ খ্রিস্টাব্দে। উক্ত গ্রামেরই বাসিন্দা মাননীয় ভবসিন্ধু মন্ডলের দান করা সম্পত্তির উপর নির্মিত হয়েছিল ভিত্তিপ্রস্তর। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন মাননীয় সতীশ গায়েন মহাশয়। এরপর এক সুদীর্ঘ সময় কাল জুড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্ত ছিলেন মাননীয় তুলসীপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তারপর মাননীয় দুর্গাপদ মন্ডল ও সুধীন কুমার মন্ডল এরপর স্থানীয় শিক্ষক নিখিল কুমার মন্ডল দীর্ঘ সময় কালব্যাপী প্রধান শিক্ষকতার জীবনে বিদ্যালয় কে বহুদূর এগিয়ে নিয়ে গেছেন। ২০১৯ খ্রিস্টাব্দের মে মাসে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার বৈদ্য মহাশয় এর উপর দায়িত্বভার অর্পণ করে মাননীয় নিখিল কুমার মণ্ডল মহাশয় অবসর গ্রহণ করেন।