Admissions

বর্তমানে আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুশৃঙ্খল পঠনপাঠনের ব্যবস্থা রয়েছে । বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি একবার পড়ে নেওয়ার আবেদন রইলো :

১) পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চলে ডিসেম্বর মাসে ।

২) সপ্তম থেকে নবম শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শর্তসাপেক্ষ, ভর্তি প্রক্রিয়া শুরু হয় জানুয়ারী মাসে ।

৩) ভর্তি গ্রহণের সময় পূর্ববর্তী বিদ্যালয়ের ট্রান্সফার সার্টিফিকেট (TC) এবং সর্বশেষ পরীক্ষার মার্কশিট জমা করা বাধ্যতামূলক ।

৪) একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরনোর পরবর্তী এক সপ্তাহ ধরে হয় । আমাদের বিদ্যালয়ে বর্তমানে  বিজ্ঞান (Science), কলা (Arts) ও বানিজ্য (Commerce) বিভাগে পঠনপাঠনের সুযোগ রয়েছে ।

৫) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষার সুযোগ আছে ।