
সুস্থ ও সুন্দর পরিবেশ ছাড়া পঠন-পাঠন সম্ভব নয় । বিদ্যালয়ে এই সুন্দর পরিবেশ গড়ে তুলতে হলে চাই ছাত্র, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আন্তরিক সহযোগিতা । প্রত্যেক ছাত্রের আচার-আচরণ সুসঙ্গত হতে হবে যাতে বিদ্যালয়ের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে । বিদ্যালয়ের নিয়মাবলীর প্রতি আন্তরিক শ্রদ্ধা রাখা এবং যথাযথ নিষ্ঠার সাথে সেগুলি পালন করা প্রত্যেক ছাত্রের অবশ্য কর্তব্য ।
(ক) বিদ্যালয়ের সময় :
১) বিদ্যালয়ের পঠনপাঠন শুরু হওয়ার পর প্রত্যহ বেলা ১০টা ৪০মিনিটে প্রার্থনানুষ্ঠানের মধ্যে দিয়ে এবং ছুটি হয় ৪টা ৩০মিনিটে । অবশ্যই ১০টা ৪৫ মিনিটের মধ্যে সকলকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে ।
২) অনিবার্য কারণবশতঃ আংশিক সময়ের ছুটি বিষয়টি ঐ দিন ১১টায় অভিভাবক অভিভাবিকাদের জানানো হবে ।
৩) পাঠ সহায়ক দিনলিপি প্রত্যেক ছাত্রকে অবশ্যই প্রতিদিন সঙ্গে রাখতে হবে । দিনলিপি সঙ্গে না আনা শাস্তিযোগ্য অপরাধ ।
(খ) পোশাক-পরিচ্ছেদ :
৪) প্রত্যেক ছাত্রকেই ইউনিফর্ম ব্লু চেক জামা, ব্লু প্যান্ট, টাই ও বেল্ট, সাদা কেডস্ কিংবা কালো স্যু ও সাদা মোজা পরে বিদ্যালয়ে আসতে হবে । একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রত্যেক ছাত্রকেই স্কুল ইউনিফর্ম ব্লুস্ট্রাইফ, ব্লুপ্যান্ট, টাই, বেল্ট নির্ধারিত দোকান- নিউ ফ্যাশন ড্রেসেস, তেঘরিয়া (লোকনাথ মন্দিরের নিকট) থেকে সংগ্রহ করতে হবে এবং সাদা কেডস্ কিংবা কালো স্যু ও সাদা মোজা পরে বিদ্যালয়ে আসতে হবে ।
৫) প্রত্যেক ছাত্রকেই বিদ্যালয়ের ব্যাজ পরতে হবে ।
৬) শীতকালে নেভী ব্লু সোয়েটার ব্যবহার করতে হবে ।
(গ) উপস্থিতি-অনুপস্থিতি বিষয়ক :
৭) প্রত্যেক ছাত্রকে বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে । প্রয়োজনে কোনো ছাত্রের আচরণ, অনুপস্থিতি প্রভৃতি কারণে অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করা হবে । তৎসত্বেও ছাত্র যদি সংশোধিত না হয়, তাকে ছাড়পত্র দেওয়া হবে ।
৮) বিদ্যালয়ে শতকরা ৭৫ দিন প্রত্যেক ছাত্রকেই উপস্থিত থাকতে হবে ।
৯) অভিভাবকের পত্র ব্যতীত কোনো ছাত্রকে ছুটি দেওয়া হবে না । অনুপস্থিত ছাত্রকে বিদ্যালয়ে উপস্থিতির প্রথম দিন অনুপস্থিতির কারণ উল্লেখ করে অভিভাবকের স্বাক্ষর সহ আবেদনপত্র শ্রেণী শিক্ষকের নিকট দাখিল করতে হবে । বিদ্যালয়ে অনিবার্য কারণ ছাড়া শতকরা ৫০ শতাংশের কম উপস্থিতি থাকলে বাৎসরিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না ।
(ঘ) শৃঙ্খলা-বিষয়ক :
১০) পরপর দুই বছর একই শ্রেণীতে অকৃতকার্য হলে ঐ ছাত্রকে ছাড়পত্র দেওয়া হবে ।
১১) বিদ্যালয়ের কোনওরূপ আসবাবপত্র, প্র্যাকটিক্যাল ক্লাসের কোনো যন্ত্রপাতি স্বেচ্ছায়, অযত্নে বা অসাবধানতায় নষ্ট করলে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে ।
১২) সকল ছাত্রকে শ্রেণীকক্ষ ও বিদ্যালয় গৃহ পরিস্কার রাখতে হবে এবং বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা রক্ষার দিকে নজর দিতে হবে । পঠনপাঠন চলাকালে বারান্দা বা অন্য কোনো জায়গায় পায়চারি বা ঘোরাফেরা করলে শাস্তি পেতে হবে । বিনা অনুমতিতে প্রধানশিক্ষকের কক্ষে, শিক্ষকদের কক্ষে, অফিস কক্ষে বা লাইব্রেরিতে প্রবেশ করা যাবে না ।
১৩) সব শ্রেণীর সব বিভাগে দুই জন করে মনিটর নির্বাচিত থাকবে । শ্রেণী কক্ষের নিয়ম শৃঙ্খলা রক্ষা এবং শ্রেণী পরিচালনার ব্যাপারে তারা শিক্ষকদের সহযোগিতা করবে ।
১৪) পঠনপাঠন চলাকালে শ্রেণী কক্ষের বাইরে যেতে হলে শ্রেণী কক্ষে উপস্থিত শিক্ষকের অনুমতি নিয়ে একবারে একজন মাত্র ছাত্র যেতে পারবে । মনিটর কোনো ছাত্রকে বিদ্যালয়ের বাইরে যাওয়ার অনুমতি দেবে না ।
১৫) পি.টি. ক্লাসের দিন প্রত্যেক ছাত্রকে সাদা কেডস ও সাদা মোজা অবশ্যই পড়ে আসতে হবে ।
১৬) মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না । ছাত্রের থেকে মোবাইল পাওয়া গেলে সেটি ফেরৎ দেওয়া হবে না ।
১৭) শ্রেণীভিত্তিক প্রতিটি অভিভাবকের সভায় অবশ্যই অভিভাবককে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে । বিষয়টি বাধ্যতামূলক ।
(ঙ) বেতন প্রদান বিষয়ক :
১৮) এক বছরের অনুত্তীর্ণ ছাত্রকে জানুয়ারী মাসের মধ্যে পুনরায় ভর্তি হতে হবে ।
১৯) শিক্ষাবর্ষের শুরুতে বার্ষিক দেয় প্রদান করে নাম তুলতে হবে ।
২০) ছাত্রদের বাৎসরিক পরীক্ষার এক সপ্তাহ আগে সমস্ত দেয় পরিশোধ করতে হবে ।
(চ) পরীক্ষা সংক্রান্ত নিয়ম :
২১) প্রত্যেক উৎযাপনের দিনে প্রত্যেক ছাত্রের বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক । অন্যথায় শারীর শিক্ষায় প্রাপ্ত নম্বর আনুপাতিক হারে কম হবে ।
২২) কর্মশিক্ষার জন্য নির্ধারিত হাতের কাজ অবশ্যই সঙ্গে আনতে হবে । অন্যথায় প্রাপ্ত নম্বর কম হবে ।
২৩) বাৎসরিক পরীক্ষা আরম্ভ হওয়ার ঠিক ১৫ দিন আগে বিদ্যালয়ের প্রাপ্য ফিজ পরিশোধ করে অনুমতি পত্র সংগ্রহ করতে হবে । অনুমতি পত্র বা Admit Card ছাড়া কোনো ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না ।
২৪) দশম শ্রেণীর ছাত্রদের ক্ষেত্রে প্রাক্ নির্বাচনী পরীক্ষার আগে বিদ্যালয়ের প্রাপ্য ফিজ্ পরিশোধ করে পরীক্ষা শুরু হওয়ার ঠিক ১৫ দিন আগে অনুমতি পত্র সংগ্রহ করতে হবে ।
২৫) ছাত্রদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে কোনো প্রকার পরীক্ষা আরম্ভ হওয়ার দিন অনুমতিপত্র দেওয়া হবে না ।
২৬) যে কোনো পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ধরা পড়লে সেই ছাত্রের ওইদিনের পরীক্ষার খাতা বাতিল করা হবে এবং অভিভাবকদের ডাকা হবে ।
(ছ) বিদ্যালয়ের পরিবেশ সংক্রান্ত বিষয়ক :
২৭) বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ছাত্রদের ।
২৮) বিদ্যালয়ের প্রাঙ্গণে বিজ্ঞানমঞ্চের সহযোগিতায় ফুলের বাগান ছাত্রদের কর্মতৎপরতায় গঠিত এবং সুরক্ষিত হবে ।
২৯) প্রত্যেকটি ফ্লোরে ডাস্ট বিন আছে, আবর্জনা সেখানে ফেলতে হবে ।
৩০) বিদ্যালয়ের প্রত্যেক ফ্লোরে ইউরিনাল, শৌচাগার ও পানীয় জলের যে ব্যবস্থা আছে তাকে রক্ষা করার দায়িত্ব ছাত্রদের ।
৩১) প্রত্যেকটি শ্রেণীতে যে পাখা, লাইট আছে, সেগুলি রক্ষা করার দায়িত্ব ছাত্রদের । ভাঙলে বা নষ্ট করলে শাস্তি হবে ।
(জ) পাঠাগারের নিয়মাবলী :
৩২) পাঠাগারের কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে ১০ টাকা জমা করে নতুন কার্ড সংগ্রহ করতে হবে ।
৩৩) নির্ধারিত সময়ে বই ফেরত না দিলে প্রতিদিনের জন্য ১টাকা ফাইন দিতে হবে ।
৩৪) শিক্ষাবর্ষ শেষে কার্ড জমা দিয়ে নবীকরণ করতে হবে ।
৩৫) কার্ড হস্তান্তর যোগ্য নয় ।
৩৬) বই হারিয়ে গেলে বা পাতা নষ্ট হলে ক্রয়মূল্য দিতে হবে ।