History

স্বাধীনোত্তর ভারতবর্ষে দেশভাগের পরবর্তী সময়ে এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে একাধিক কলোনি গড়ে ওঠে ।  তৎকালীন এলাকার শিক্ষিত ব্যক্তিবর্গের সহানুভূতি এবং সহযোগিতায় অরবিন্দ সরণিতে আমাদের বিদ্যালয় কমলাপুর কমলা বিদ্যাপীঠ (উ.মা.) প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের বিদ্যালয় কঠোর সাধনার মধ্যে দিয়ে রাজ্য তথা সর্বভারতীয় স্তরে সুউচ্চ স্থান অধিকার করেছে । পুথিগত বিদ্যা থেকে শুরু করে ক্রীড়া, কলা সকল ক্ষেত্রেই ছাত্রদের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক । বর্তমানে বিদ্যালয়ের প্রাক্তনীরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে সুপ্রতিষ্ঠিত । অকুণ্ঠ সহযোগিতা আমরা পেয়েছি সকলের । আশা রাখি আরো পাব। বিদ্যালয়ে রয়েছে মানুষিক বিকাশের জন্য উন্নততর গ্রন্থাগার  পরিষেবা, বিজ্ঞান পরীক্ষাগার, ভ্রমণ, খেলাধুলা ও বিস্তৃত সাংস্কৃতিক চর্চার সুযোগ। বিদ্যালয়কে সার্থক রূপ দিতে আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।