
প্রত্যেক বছর নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আগামী বছরের জন্য ভর্তির প্রক্রিয়া শুরু হয় । আগামী জানুয়ারি মাসের 1 তারিখে ছাত্র-ছাত্রীর বয়স অবশ্যই প্রাক প্রাথমিকের জন্য 5 বছর পূর্ণ হতে হবে প্রথম শ্রেণীর জন্য 6 বছর পূর্ণ হতে হবে। বর্তমানে ভর্তি প্রক্রিয়ায় বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আধার কার্ড লাগছে। তবে শিক্ষার অধিকার আইন অনুযায়ী এই সমস্ত নথি না থাকলেও ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হয় অভিভাবকের ঘোষণাপত্র অনুযায়ী।