
প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত বিদ্যালয় শিক্ষাবর্ষ । পরীক্ষা হয় তিনটি পর্বে। প্রথম পর্ব এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে। দ্বিতীয় পর্বের পরীক্ষা হয় আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে । শেষ পর্বের মূল্যায়ন হয় নভেম্বর শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহের মধ্যে । গ্রীষ্মাবকাশ, পূজাবকাশ, এবং অন্যান্য সকল ছূটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অনুমোদিত তালিকা অনুযায়ী হয়। মোট 65 দিন ছুটি থাকে।