
সম্ভবত 1997 সালে হবে ,এলাকার কিছু স্বেচ্ছাসেবী তরুণ অন্ডাল হিন্দু হিন্দি হাই স্কুলের একটি অব্যবহৃত কক্ষে সামান্য কয়েকজন শিশুদের নিয়ে পঠন-পাঠন শুরু করে নজর কাড়ে ।ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। ওই সময়ে শ্রী দিলীপ কুমার ঘোষ (প্রাক্তন প্রধান শিক্ষক অন্ডাল উচ্চ বিদ্যালয় ) শ্রী অমিয় কুমার মুখার্জি (প্রাক্তন প্রধান শিক্ষক দুপচুরুরিয়া প্রাথমিক বিদ্যালয়) শ্রী সীতারাম মন্ডল (আইনজীবী), ভবানী বাবু , পরেশ বাবু ,নানু বাবু, এরকম আরো অনেক শিক্ষানুরাগী ব্যক্তিগণের যৌথ উদ্যোগে 2/12/ 1999 তারিখে বিদ্যালয়টি DPSC বর্ধমানের অনুমোদন পায় এবং DPSC স্থায়ী শিক্ষক হিসেবে শ্রীমতি জ্যোৎস্না ভট্টাচার্য কে নিযুক্ত করে । এরপর শুরু হয় নিজস্ব জমির উপর নিজস্ব ভবন নির্মাণের প্রচেষ্টা ।সকলের আন্তরিক প্রয়াসে 2002 সালে নিজস্ব জমিতে নিজস্ব ভবন নির্মিত হয় ।আরো শিক্ষক আসেন ।ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এর মধ্যে প্রধান শিক্ষক হিসেবে শ্রীমতি প্রণতি মৈত্র যোগদান করেন। 2006 সালে তাঁর অবসর গ্রহণের পর বর্তমান প্রধান শিক্ষক 2007 সালে বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। সকল শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় পঞ্চায়েত সদস্য, এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের এই পথচলা এখনো চলছে।