Alumni

বম্বে নিবাসী বিশিষ্ট শিল্পপতি মিঃ ভি, ডি, তাপারিয়া স্কুলকে একখণ্ড জমি দান করেছিলেন।এরপর মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদার তাঁর সাংসদ তহবিল থেকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা বিদ্যালয়কে অনুদান দিয়েছিলেন।এরপর উত্তর ২৪ পরগণার মাননীয়া প্রাক্তন জেলা সভাধিপতি শ্রীমতী অপর্ণা গুপ্তের কাছে আর্থিক সাহায্য চাওয়া হলে তিনি ১ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছিলেন।এ ছাড়া দমদমের প্রাক্তন  মাননীয় বিধায়ক অরুণাভ ঘোষের কাছে সাহায্যের আবেদন করলে তাঁর সৌজন্যে মাননীয় প্রাক্তন সাংসদ শ্রী দীনেশ ত্রিবেদী তাঁর সাংসদ তহবিল থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন।