
এই বিদ্যালয়টি দমদমের প্রাচীনতম বিদ্যালয়গুলির অন্যতম। ভারতের স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই এর জন্ম প্রাথমিক বিদ্যালয়রূপে। অনতিকাল পরেই জুনিয়র হাই স্কুল এবং ১৯৬৬ সালে দশম শ্রেণির বিদ্যালয়রূপে স্বীকৃতি লাভ করে । পূর্বে এই বিদ্যালয় বৃটিশ আমলের একটা জরাজীর্ণ ভাড়া বাড়িতে চলত। ধীরে ধীরে সেই বাড়ির অবস্থা ভগ্ন দশায় পরিণত হয়। ফলে বিদ্যালয়ের নিজস্ব ভবনের খুব প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী ললিত মোহন পালের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভি.ডি.তাপারিয়ার বদান্যতায় বর্তমান বিদ্যালয়ের জমি পাওয়া গেল। এরপর বিভিন্নভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে আজকের এই বিদ্যালয়।