From the Head Of Institution Desk

আমি 2019 সালের 23 শে জুলাই এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক রূপে যোগদান করি। দমদমের প্রাচীন বিদ্যালয়গুলির একটি হল এই রত্নগড় হাই স্কুল। বিদ্যালয়ের ছাত্ররা সকলেই নিয়মনিষ্ঠা সম্পন্ন। বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষাকর্মীগণ ছাত্রদের শিক্ষাদান সহ অন্যান্য সহ পাঠ্যক্রমিক কাজের প্রতি অত্যন্ত যত্নবান। পাশাপাশি বিদ্যালয়ের সামগ্রিক উন্নতি সাধনে সদা তৎপর। আমার কাছে কথার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ তাই আমি বিদ্যালয় প্রধানের আসনে বসে নিজের সেরাটা দিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছি৷ আমি নিশ্চিত এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমার সহকর্মীরা আমার পাশে থাকবে।

শুভকামনা

অমিতাভ মৈত্র