
. পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-১ ব্লকের অন্তর্গত নোহারী ও সন্নিহিত জনপদগুলির জ্ঞান-বিজ্ঞান-সাহিত্য-সংস্কৃতি অনুশীলনের এক ঐতিহ্যবাহী শিক্ষায়তন। এই বিদ্যানিকেতনের পূর্বতন অসংখ্য কৃতি বিদ্যার্থী দেশ-দেশান্তরে সুপ্রতিষ্ঠিত। অত্যাধুনিক-উন্নত পরিকাঠামো, সুসজ্জিত-সুশৃঙ্খল-পরিচ্ছন্ন পরিবেশ এই শিক্ষাঙ্গনের অনন্য বৈশিষ্ট্য। সাম্মানিক-স্নাতক, স্নাতকোত্তর শিক্ষকমন্ডলীর আন্তরিক সাহচর্যে শিক্ষার্থীদের বৈশিষ্ট্যানুপাতিক কর্মদক্ষতার স্ফূরণ ঘটানোর একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান।