Rules & Regulations

Code of coduct--Studenrs of Nohari High School(H.S.)

               1)সমবেত প্রার্থনার অন্তত 10 মিনিট পূর্বে স্কুল ইউনিফর্ম পরে বিদ্যালয় প্রবেশ করতে হবে। 2) মোবাইল ফোন নিয়ে বিদ্যালয় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ । 3) যথাস্থানে শ্রেণী অনুযায়ী নিজ সাইকেল রাখতে হবে। 4)বিদ্যালয় চলাকালীন বিনা অনুমতিতে স্কুল ক্যাম্পাসের বাইরে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। 5)অনিবার্য কারণবশতঃ বিদ্যালয় চলাকালীন বাড়ি বা ক্যাম্পাসের বাইরে যেতে হলে অনুমতি নিয়ে নির্দিষ্ট রেজিস্টারে কারণ উল্লেখ করতে হবে। 6) শিক্ষাঙ্গন পরিষ্কার- পরিচ্ছন্ন রাখা বিদ্যালয় কৃত্যালির অন্তর্গত। 7)যেকোনো প্রকার শৃঙ্খলাভঙ্গ-ভাঙচুর এই ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। 8)ক্রীড়া ও সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ /উপস্থিতি আবশ্যিক। 9)পানীয় জল ও M.D.M. এর খাদ্যাদি কোনরূপ অপচয় করা চলবে না। 10) শিক্ষার্থীর আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পর বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের হাতে তুলে দেবেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তার কোন ব্যয় ভার বহন করবেন না। 11)মোট শিক্ষা দিবসের 75% দিন বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক অন্যথায় উপযুক্ত শাস্তি বিধান মেনে নিতে হবে । 12)নকল করা-টুকলি ইত্যাদি অসদুপায়ে পরীক্ষা দেবার চেষ্টা করলে তার সর্বোচ্চ শাস্তি পরীক্ষা বাতিল। 13) যাবতীয় স্কলারশিপের জন্য নির্দিষ্ট তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নিজ দায়িত্বে বিদ্যালয়ে জমা করতে হবে। তা না করলে পরবর্তী কালে কোন ভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষ কে দায়ী করা যাবে না । 14)প্রত্যেক ছাত্রছাত্রী একটি মাত্র সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 15) নির্ধারিত তারিখের মধ্যে NTS(VIII), NMMS(X), Registration Form fill up (IX & XI) , Enrollment Form fill up (X & XII)না করলে, তার দায় শিক্ষার্থীদের উপরই বর্তাবে। 16) অভিভাবক সভাতে নিশ্চিতভাবে উপস্থিত থাকার জন্য শিক্ষার্থীরা তাদের অভিভাবক-অভিভাবিকাদের জানাবে । 17)শিক্ষাবর্ষের শুরুতে জানুয়ারি মাসে অবশ্যই ভর্তি হতে হবে।