
সেই সত্তর দশক থেকে যে পথ চলা শুরু হয়েছিল এই বিদ্যালয়ের, আজকের দিন পর্যন্ত ওনেক কৃতি ছাত্রী উপহার দিয়েছিল, যারা যথেষ্ট যোগ্যতা ও সম্মানের সঙ্গে নিজের কর্ম জগতে স্বমহিমায় প্রতিষ্ঠিত । দীর্ঘ প্রায় ৫০ বছরের বিদ্যালয়ের ইতিহাসে ওনেক কৃতি ছাত্রী নানান পেশায় যুক্ত হয়েছে । তবে বেশীর ভাগ ছাত্রীই শিক্ষকতার মহান পেশার সঙ্গে যুক্ত হয়েছে । তাছাড়া কেউ হাসপাতালের নার্স, কেউ ফার্মাসিস্ট, কেউ বা কৃষি বিভাগে, কেউ আবার সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত । আবার অনেক ছাত্রী আছে যারা ব্যবসা করে স্বাবলম্বী । সব চেয়ে গর্বের বিষয় হল এই বিদ্যালয়ের লেখাপড়া করে বিদ্যালাভ শেষে এই বিদ্যালয়েই শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছে ।
এরকম কিছু কৃতি ছাত্রীদের নাম দেওয়া হল যারা এই বিদ্যালয়ের গর্ব ।
১। ইতি সাহা (শিক্ষকতা)
২। বুল্টি সাহা (শিক্ষকতা)
৩। শুক্লা সাহা (ANM)
৪। রত্না বর্ম্নন (ফার্মাশিষ্ট)
৫। মুন্নি নাথ (শিক্ষকতা)
৬। মৌসুমি পাল (শিক্ষকতা)
৭। করবী পাল (শিক্ষকতা)