

আমি গত ০১.০১.১৯৯২ সালে একজন সহ শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করি। আমার সৌভাগ্য যে সেই সময় বিদ্যালয় ২৫ বছরে পদার্পণ করে এবং রজত জয়ন্তী বৎসরের সূচনা হয়। বিদ্যালয়ে আমার যোগদানের পূর্বে ও পড়ে বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী ভালো ফল লাভ করে এবং প্রত্যেকে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এই সুনাম এই অঞ্চল ছাড়াও জেলার বাইরেও প্রশংসিত হয়েছে। আমার প্রাক্তন ও বর্তমান সকল সহকর্মীদের ঐকান্তিক প্রচেস্টায় এটা সম্ভব হয়েছে। বর্তমানে ভেটাগুড়ি ও আশেপাশের এলাকার প্রায় দু’হাজার ছাত্রছাত্রী এই স্কুলে পড়ে। পঠনপাঠন, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সব কিছুতেই বিদ্যালয় সুনাম অর্জন করে চলছে। আশাকরি আগামী দিনেও বিদ্যালয় সার্বিক বিষয়ে আরো বেশি সুনাম অর্জন করবে।