Rules & Regulations

বিদ্যালয়ের নিয়মাবলী -

  • প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক অবশ্যই পরিধান করে বিদ্যালয়ে ১০.৪০ মিনিটে  প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে।
  • বিদ্যালয়ে ন্যূনতম শতকরা ৭০ দিন উপস্থিত থাকতে হবে, অন্যথায় বার্ষিক  বা নির্বাচনী পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
  • অসুস্থতার কারনে এককালীন ৭ দিন বা তার বেশি ছুটি নিলে চিকিৎসকের সার্টিফিকেট সহ অভিভাবককে ছুটির জন্য আবেদন করতে হবে।
  • বিদ্যালয়ে মোবাইল ফোন আনা চলবে না।
  • প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের আইডেন্তি কার্ড অবশ্যই পড়ে আসতে হবে।
  • বিদ্যালয়ের মাঠে সাইকেল বা মোটর-সাইকেল চালানো নিষেধ।
  • বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাইকেল নিজ দ্বায়িত্বে রাখতে হবে।
  • বিদ্যালয়ের আসবাপপত্র বা কোনো সম্পত্তি নষ্ট করলে সেই ছাত্রছাত্রীকে  তৎক্ষণাৎ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।
  • প্রত্যেক ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের নিয়ম - শৃঙ্খলা অবশ্যই মেনে চলতে হবে।