

1968 সালের 4ঠা জানুয়ারি, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের, 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন চাণক গ্রামে,উন্মুক্ত প্রকৃতির মাঝে 'চাণক তড়িতানন্দ আদিবাসী বিদ্যামন্দির' বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত 'গভমেন্ট স্পনসর্ড' (Co-Educational) মাধ্যমিক বিদ্যালয় । মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত পাঠক্রম অনুযায়ী বিদ্যালয়ের পঠন পাঠন পরিচালিত হয় এবং পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য সারা বছর ধরে বিভিন্ন রকমের সহপাঠ্যক্রমিক কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন মনীষীদের জন্মদিন ,স্বাধীনতা দিবস,প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস, ভাষা দিবস পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান,অংকন ও প্রবন্ধ প্রতিযোগিতা, বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, আন্ত শ্রেণি ফুটবল প্রতিযোগিতা, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদির ব্যবস্থা করা হয়।এছাড়াও নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন পথ নিরাপত্তা, বাল্যবিবাহ, কুসংস্কার, পরিচ্ছন্নতা, বিভিন্ন রোগ, বয়সন্ধিকালীন সমস্যা, সাইবার ক্রাইম, নির্মল পরিবেশ ইত্যাদি।
Pran Krishna Mandal
Headmaster