
মুর্শিদাবাদ (পঃ বঃ) জেলার নবগ্রাম ব্লক এর অন্তর্গত, চাণক গ্রামের কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের পৃষ্ঠপোষকতায়,1968 সালের 4ঠা জানুয়ারি, 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন চাণক গ্রামে,উন্মুক্ত প্রকৃতির মাঝে 'চাণক তড়িতানন্দ আদিবাসী বিদ্যামন্দির' বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বর্গীয় পূর্ণেন্দু কুমার ঘোষ মহাশয়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সদস্য ছিলেন। প্রাথমিকভাবে বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত জুনিয়র বিদ্যালয় রূপে অনুমোদন লাভ করে । পরবর্তীকালে 1992 সালে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে উন্নীত হয়।বর্তমানে এই বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত 'গভমেন্ট স্পনসর্ড' মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদান করা হয়।এলাকাটি কৃষিপ্রধান। এলাকার অধিকাংশ মানুষ কৃষি শ্রমিক, দিনমজুর এবং তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত। সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই সকল পরিবারের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় ছিল, এই বিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। অসংখ্য ছাত্র-ছাত্রী এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।