

ওড়াহার উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার ফলে ওড়াহার ও ওড়াহার সংলগ্ন এলাকার সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মেয়েরা শিক্ষার অঙ্গনে আসার সুযোগ পেয়েছে।
তাই এই শিক্ষা প্রতিস্থান প্রতিষ্ঠার জড়িত সকলেই বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন । বিদ্যালয়ে লাইব্রেরি থাকার ফলে ছাত্রীরা লাইব্রেরি তে পড়াশুনা করার সুযোগ পায় । এছাড়া বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা তাদের হাতে কলমে কম্পিউটার শেখানোর ফলে তাদের Modern Technology সম্পর্কে জ্ঞান বাড়ে। বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু হওয়ায় ছাত্রীদের অনেক সুবিধা হয়েছে । বর্তমানে ছাত্রী সংখ্যা 1800 বেশি । আমি চাই শিক্ষার্থীরা আর বেশি করে পড়াশুনা করুক এবং বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করুক।