
ওড়াহার উচ্চ বালিকা বিদ্যালয়( উঃ মাঃ ) মুর্শিদাবাদ জেলার ভগবলগোলা থানা এবং ভগবলগোলা ১নম্বর ব্লকের সুন্দরপুর এলাকায় ওড়াহার গ্রামে অবস্থিত।আমাদের স্কুল প্রতিষ্ঠা হয় ২০০১ সালে জুনিয়ার হাই স্কুল হিসাবে, ২০০৫ সালে হাই স্কুল হিসাবে,২০১৯ সালে উচ্চ মাধ্যমিক হিসাবে । জুনিয়ান হাই স্কুল হিসাবে প্রথমে ক্লাস " V " এর ৩০০ ছাত্রী নিয়ে ক্লাস শুরু হয়,তারপর ২০০২ সালে শর্মিষ্ঠা চন্দ্র ,নাজমুন নাহার ও অনুজা রায় মহাশয়া আমাদের স্কুলে প্রথম জয়েন করেন ,তারপর ধাপে ধাপে ক্লাস " VI,VII,VIII " এর ক্লাস শুরু হবার সাঙ্গে সাঙ্গে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে .২০০৫ এ মাধ্যমিক স্তরে উন্নতি হওয়ায় ক্লাস IX ও X এর ক্লাস শুরু হয় তারপর ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় বসে । এই স্কুলে ঐ বছর ৯০ শতাংশের বেশী ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করে। ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয় ।বর্তমানে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা ১৮০০ এর বেশি। বিদ্যালয়ে ২৪ জন স্থায়ী শিক্ষিকা ,৬ জন পার্শ্ব শিক্ষিকা , এক জন কম্পিউটার শিক্ষিকা ,৩ জন অশিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন ।
শিক্ষিকারা ছাত্রীদের পড়াশুনা ছাড়াও তাদের বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যকারীতে অংশ গ্রহণে উৎসাহী করে তোলেন ।আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা ব্লক লেভেল ও জেলা লেভেল কম্পিটিশনে অংশ গ্রহণ করে। আমরা শিক্ষিকারা চাই এইস্কুল একদিন বড় স্কুলে হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে ।এর নাম চারিদিকে ছড়িয়ে পরবে ।আমরা বিদ্যালয়টিকে ভালোবাসি ও বিদ্যালয় এর সঙ্গে থেকে গর্ব বোধ করি ।